রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

মানুষির ‘অপারেশন ভ্যালেন্টাইন’ আসছে কাল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯০ বার

বলিউড অভিনেত্রী মানুষি ছিল্লার অভিনীত ‘অপারেশন ভ্যালেন্টাইন’ ছবির ট্রেলার ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। ট্রেলারেই সবার মন জয় করেছেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুষি। ছবিটি শুক্রবার হিন্দি ও তেলেগু ভাষায় মুক্তি পাবে।
ছবিটিতে এই অভিনেত্রীকে এক ভারতীয় বিমানবাহিনীর রাডার কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে।
সম্প্রতি এক বিবৃতিতে নিজের অভিনীত চরিত্রের প্রসঙ্গে মানুষি বলেছেন, ছবির চরিত্রগুলোকে পর্দায় বাস্তবসম্মত করে তুলতে বিমানবাহিনীর কয়েকজন আমাদের সঙ্গে ছিলেন। তাঁরা অনেক সাহায্য করেছিলেন। যখনই কোনো প্রয়োজন হতো, আমাদের ভালোভাবে বুঝিয়ে দিতেন। আমি রাডার অফিসারের চরিত্রে অভিনয় করছি। তাই আগে থেকেই বলে দেওয়া হয়েছিল যে এই কর্মকর্তারা কীভাবে কাজ করেন।
মানুষি আরও বলেন, এই ছবিতে কাজ করতে গিয়ে আমি অনেক কিছু শিখেছি। একজন রাডার অফিসারের শরীরী ভাষা, আদবকেতা থেকে শুরু করে সবকিছু শিখেছি। বিমানবাহিনীতে আসলে কী হয়-দীর্ঘ এই ভ্রমণে তা শিখেছি। এমনকি কীভাবে বিমান ওড়াতে হয়, সেটাও শিখেছি। এটা আমার জন্য পুরোপুরি এক নতুন দুনিয়া ছিল। আর এই অভিজ্ঞতা দুর্দান্ত। আমার বাবা ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থায় কাজ করতেন। এসব বিষয়ে তাই আগে থেকে কিছুটা জানতাম। তবে এই ছবির মাধ্যমে গভীরে গিয়ে অনেক কিছু জেনেছি।
অপারেশন ভ্যালেন্টাইন’ ছবিটি সত্য ঘটনার অবলম্বনে নির্মাণ করা হয়েছে। এতে মানুষি ছিল্লার সঙ্গে থাকছেন বরুণ তেজসহ অনেকে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories