রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

এবার একসঙ্গে আলমগীর-ঋতুপর্ণা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯২ বার

ওপার বাংলার দাপুটে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ‘আমার লবঙ্গলতা’ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। পাঁচতারা হোটেলে ট্রেলার লঞ্চ করেন ঋতুপর্ণা নিজেই। লাল টুকটুকে বেনারসিতে লবঙ্গলতার বেশেই হাজির ঋতুপর্ণা। এই ছবিতে দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আলমগীরকে।
এছাড়াও রয়েছে ওপার বাংলার নায়ক ইন্দ্রনীল সেনগুপ্ত।
ট্রেলার মুক্তির দিন ঋতুপর্ণা বলেন, ‘এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘রজনী’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে। কিছুদিন আগেই দত্তা মুক্তি পেয়েছে। সেটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে। আর লবঙ্গলতা বঙ্কিমচন্দ্রের উপন্যাস অবলম্বনে। সাহিত্যনির্ভর ছবি সব সময় ভালো হয়। কঠিন ভাষাকে সহজ করে, সাহিত্যরস ঠিকঠাক রেখেই ছবিটি বানিয়েছেন বাপ্পা। এক নারীর দুই রূপ এই ছবিতে ফুটিয়ে তোলার সুযোগ পেয়েছি। আশা করছি দর্শকদের ভালো লাগবে। ’
উপন্যাস অনুযায়ী, বিয়ের আগের প্রেম পরে প্রকাশ পেতেই শুরু হয় জটিলতা। অন্যদিকে দৃষ্টিশক্তিহীন রজনীর সম্পর্ক নিয়েও আছে টানাপোড়েন। যদিও এখনই ছবি মুক্তির তারিখ ঘোষণা করেননি এর কলাকুশলীরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories