শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্কুল থেকে বহিষ্কার হয়েছেন অজয়-কাজল কন্যা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯০ বার

অজয় দেবগান ও কাজল, বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি। তাদের অসংখ্য ভক্ত রয়েছে গোটা ভারতে। তবে কেবল তারাই নন।
অজয় দেবগান ও কাজল ছাড়াও তাদের পরিবারে আরও একজন রয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে যার ভক্তের সংখ্যা।
যদিও বলিউডে এখনও তার অভিষেক হয়নি। তবে তার আগেই নানা বিতর্ক রয়েছে তাকে নিয়ে। তিনি হলেন অজয় ও কাজলের কন্যা নিসা দেবগান।
পার্টি করতে ভালবাসেন নিসা। বিভিন্ন সময় পার্টি থেকে টলমল পায়ে বের হতে দেখা গেছে তাকে।
কখনও আবার পোশাকের কারণে বিতর্কে জড়িয়েছেন এই তারকা-কন্যা। পরিচিতি যেমন হয়েছে, তেমনই এই পরিচিতির কারণে বিড়ম্বনাও পোহাতে হয় নিসাকে।
এবার এক অন্য ঝামেলার কথা শোনা গেল নিসাকে নিয়ে। তরুণী নিসা এই মুহূর্তে পড়াশোনা করছেন সুইজারল্যান্ডে।
কিন্তু একটা লম্বা সময় তিনি স্কুলজীবন কাটিয়েছেন সিঙ্গাপুরে। যে স্কুলে পড়তেন, সেখান থেকে নাকি বহিষ্কৃত হন কাজল-কন্যা!
অজয়-কাজল কন্যা ভবিষ্যতে পেশা হিসেবে অভিনয়কেই বাছবেন কি না, তা এখনও খোলাসা করেননি।
তবে এই মুহূর্তে জীবনকে উপভোগ করাই একমাত্র লক্ষ্য নিসার। সেবার জীবন উপভোগ করতে গিয়েই কি বিড়ম্বনায় পড়েছিলেন
ছোট থেকে নিসা পড়াশোনা করেছেন সিঙ্গাপুরের একটি স্কুলে। কিন্তু স্কুলজীবন শেষ করেন মুম্বাইয়ের ধীরুভাই আম্বানী ইন্টারন্যাশনাল স্কুল থেকে।
স্বাভাবিকভাবেই খটকা লাগে অনেকের। যদিও শাহরুখ খানের ছেলেমেয়ে থেকে কারিনার কাপুরের দুই ছেলে, সকলেই এই স্কুলের শিক্ষার্থী।
তবে নিসার ক্ষেত্রে ব্যাপারটা অন্য রকম। মায়ানগরীর কানাঘুষা, কাজল-কন্যাকে নাকি বের করে দেওয়া হয়েছিল স্কুল থেকে।
সেই কারণে মুম্বাইতে ফিরে শেষ করেন স্কুলজীবন। যদিও সত্যিটা কী, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
তবে বর্তমানে সুইজারল্যান্ডের গিলন ইনস্টিটিউট থেকে হসপিট্যালিটি নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করছেন নিসা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories