শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আম্বানিপুত্র অনন্তর বিয়েতে আমন্ত্রিত অতিথি কারা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯১ বার

ভারতীয় ধনকুবের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি আর নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি। গত বছর রাধিকা মার্চেন্টের সঙ্গে হয়েছিল বাগ্‌দান। এবার বিয়ে নিয়ে ইতোমধ্যে তোড়জোড় শুরু হয়ে গেছে। আম্বানিদের এই গ্র্যান্ড অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় কারা থাকছেন শুনলে অবাক হবেন কিছুটা।
১২ জুলাই মুম্বাইয়ে গাঁটছড়ায় বাঁধা পড়বেন অনন্ত-রাধিকা। তবে ১ থেকে ৩ মার্চ পর্যন্ত চলবে বিবাহ-পূর্ব উৎসব। গুজরাটের জামনগরে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী উৎসব। থাকবেন দেশ-বিদেশের বহু তারকা অতিথি। উপস্থিত থাকবেন হলিউড-বলিউডের অনেকেই।
তারকাদের মধ্যে আছেন শাহরুখ খান, আমির খান, সালমান খান, বচ্চন পরিবার, সাইফ আলী খানের পরিবার, অজয় দেবগন-কাজল দেবগন, রণবীর সিং-দীপিকা পাড়ুকোন, রাণবীর কাপুর-আলিয়া ভাট, রজনীকান্ত, অক্ষয় কুমার-টুইঙ্কেল খান্না, ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল, মাধুরী দীক্ষিতসহ বহু মেগাস্টার।
অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে শচীন টেন্ডুলকার, এম এস ধনি, রোহিত শর্মা, কে এল রাহুলসহ বহু স্পোর্টসম্যানের।
আম্বানি পরিবারের এই মহাসমারোহে থাকবেন দেশি-বিদেশি বড় বড় বিজনেস টাইকুনও। তাঁদের মধ্যে আছেন টাটা গ্রুপের এন চন্দ্রশেখরন, কুমার মঙ্গলম বিড়লা ও তাঁর পরিবার, সপরিবার গৌতম আদানি, নন্দন নিলেকানি, সঞ্জীব গোয়েঙ্কাসহ তাবড় তাবড় ব্যবসায়ী আর শিল্পপতি।
এছাড়া থাকছেন বড় বড় আন্তর্জাতিক তারকা-ব্যবসায়ীও। নিমন্ত্রিত ফেসবুকের প্রতিষ্ঠাতা সিইও মার্ক জাকারবার্গ, মাইক্রোসফটের কো-ফাউন্ডার বিল গেটস, অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই, ডিজনির সিইও বব ইগার। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প, ভুটানের রাজা-রানি এবং কাতারের প্রধানমন্ত্রী।
তিন দিন ধরে চলা এই উৎসব সাজানো হয়েছে নানা রকম অনুষ্ঠানে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories