শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গীতিকার শিনসাডংয়ের মরদেহ উদ্ধারনা ফেরার দেশে পাড়ি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৭ বার

জমিয়েছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গীতিকার শিনসাডং টাইগার। একাধিক জনপ্রিয় কে পপ গানের গীতিকার ছিলেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৪০। শুক্রবার তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের গ্যাংনাম পুলিশ স্টেশনের এক কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে মৃত্যুর খবরটি জানিয়েছে বার্তা সংস্থা ইয়োনহ্যাপ। কিন্তু কোথায়, কখন ও কিভাবে শিনসাডংয়ের মৃত্যু হয়েছে— সেটা এখনও নিশ্চিত করেনি পুলিশ।
ঘনিষ্ঠ সূত্রের বরাতে সংবাদ সংস্থাটি জানায়, সিউলে নিজের কর্মক্ষেত্রে জ্ঞান হারিয়ে ফেলেন শিনসাডং। ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসাকর্মীরা তাকে মৃত অবস্থায় পেয়েছেন।
২০০৫ সালে গান লেখা শুরু করেন শিনসাডং। পরে সুরকার হিসেবেও ব্যাপক পরিচিতি পান তিনি। ২০১১ সালে সংগীত প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ ঘটে তার। তিনি এবি এন্টারটেইনমেন্ট নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান তৈরি শিনসাডং।
আপ অ্যান্ড ডাউন, রলি পলি’র মতো জনপ্রিয় কে পপ গানের সুরকার ছিলেন শিনসাডং। সম্প্রতি টিআর এন্টারটেইনমেন্টের প্রধান প্রযোজক হিসেবেও যোগ দিয়েছিলেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কোরিয়ান গানের জগতে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories