শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আবারও বিয়ে করলেন অভিনেতা তামিম মৃধা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৫ বার

ছোট পর্দার অভিনেতা তামিম মৃধা। এই অভিনেতা আবারও বিয়ে করেছেন। বিয়ের খবরটি নিশ্চিত করেছেন তামিম নিজেই। সবার কাছে নিজেদের জন্য দোয়া চেয়েছেন তামিম।
জানা গেছে, পারিবারিক আয়োজনেই বিয়ে সম্পন্ন হয়েছে তাদের। তামিমের স্ত্রীর নাম রাইসা ইসলাম।
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিয়ের বেশ কিছু ছবি পোস্ট করে বিয়ের খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি।
এই অভিনেতা লিখেছেন, আমি অতীতে যেই সম্পর্কে ছিলাম সেটা অনেক আগেই ভেঙে গেছে। আমি কখনোই চাইনি আমার ব্যক্তিগত জীবনের কোনো ঘটনা নিয়ে জনসম্মুখে আলোচনা হোক। কারণ এগুলো খুবই স্পর্শকাতর বিষয়।
তামিম আরও লিখেছেন, রাইসার সঙ্গে আমার নতুন পথচলার শুরু। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।
এর আগে ২০১৯ সালের ২৫ জুন দীর্ঘদিনের প্রেমিকা ফাইরোজ ইয়াসমিনকে বিয়ে করেছিলেন তামিম। আটবছর প্রেমের পর বিয়ে করেছিলেন তাঁরা। যদিও বিয়ের পাঁচ বছর যেতে না যেতেই সেই বিয়ের বিচ্ছেদ ঘটে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories