শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এবার সিয়ামের নায়িকা হচ্ছেন ইধিকা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৪ বার

অভিনয়গুণে অল্প দিনেই সিনেমার পর্দায় অনবদ্য হয়ে উঠেছেন ছোটপর্দায় নাম লেখানো জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। একাধিক সিনেমায় সাফল্য অর্জন করেছেন তিনি। এবার নতুন সিনেমায় সিয়ামের সঙ্গে জুটি বাঁধছেন কলকাতার নায়িকা ইধিকা পাল।
‘সিকান্দার’ নামে নতুন সিনেমায় দেখা যাবে চিত্রনায়ক সিয়াম আহমেদের সঙ্গে ইধিকাকে। সিনেমাটি পরিচালনা করবেন তানিম রহমান অংশু।
তানিম রহমান অংশু বলেন, ‘সিনেমার বিষয়টি মোটামুটি নিশ্চিত। সিয়াম ও ইধিকা নিশ্চিত করেছেন এবং তারা শুটিংয়ের জন্য প্রস্তুতিও শুরু করেছেন। দুজনের সঙ্গেই প্রাথমিক আলোচনা হয়ে গেছে। তারা স্ক্রিপ্ট পড়ে রাজি হয়েছেন।
‘সিকান্দার’ সিনেমায় সিকান্দার চরিত্রে অভিনয় করবেন সিয়াম। ছবির নাম ভূমিকায় অভিনয় করবেন সিয়াম। সিনেমাটির নাম প্রাথমিকভাবে এটা রাখা হয়েছে। তবে পরিবর্তন হতে পারে। ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তাই দ্রুতই হবে শুটিংয়ের কাজ।
ইধিকা পাল দুইবাংলায় ‘প্রিয়তমা’ নামেই পরিচিত। ঢালিউড কিং শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন। সম্প্রতি বাংলাদেশের অভিনেতা শরীফুল রাজের বিপরীতে একটি সিনেমার শেষ করেছেন ইধিকা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories