শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

হৃদরোগে আক্রান্ত হয়ে ‘উড়ান’ খ্যাত অভিনেত্রীর মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮১ বার

ভারতের দূরদর্শনের একসময়কার বিখ্যাত ড্রামা সিরিয়াল ‘উড়ান’-এ অভিনয় করা অভিনেত্রী কবিতা চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, ৬৭ বছর বয়সী কবিতা বৃহস্পতিবার রাতে অমৃতসর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার তার শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে কবিতার ভাতিজা তার মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, অমৃতসরের পার্বতী দেবী হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবিতা।
এদিকের কবিতার এক ঘনিষ্ঠ বন্ধু সুচিত্রা বর্মা জানান, ক্যানসারে আক্রান্ত ছিলেন সে। তার কেমোথেরাপিও চলছিলো। কবিতাকে হারিয়ে ভেঙে পড়েছেন তারা।
কবিতাকে নিয়ে কথা বলেছেন অভিনেতা অনঙ্গ দেশাই। তিনি জানান, আমি সকালে জানতে পেরেছি যে কবিতা আর বেঁচে নেই। এটা খুবই দুঃখজনক। আমি এবং কবিতা ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি)-তে ব্যাচমেট ছিলাম। আমরা সেখান থেকে একসঙ্গে তিন বছরের প্রশিক্ষণ নেই। আমি, কবিতা, সতীশ কৌশিক, অনুপম খের এবং গোবিন্দ নামদেব একই ব্যাচে ছিলাম।
উল্লেখ্য, ১৯৮৯ সালে ‘উড়ান’ সিরিয়ালের মধ্য দিয়ে কবিতার পেশাগত জীবন শুরু হয়। সেই ধারাবাহিকে কবিতা একজন আইপিএস অফিসার কল্যাণী সিংহের চরিত্রে অভিনয় করেছিলেন। সে সময় তার দৃঢ় এবং সাবলীল অভিনয় দর্শকদের মন জয় করে নেয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories