শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভালোবাসা দিবসে বিয়ের পিঁড়িতে বসলেন স্পর্শিয়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৬ বার

ভালোবাসার মানুষদের জন্য বিশেষ একটি দিন। ভালোবাসা দিবসের পাশাপাশি বসন্তের প্রথম দিন। এমন একটি দিনকেই নিজের বিবাহের জন্য বেঁছে নিলেন অভিনেত্রী স্পর্শিয়া।
জানা গেছে, মঙ্গলবার কক্সবাজার সমুদ্রসৈকতে এই অভিনেত্রীর গায়ে হলুদ এবং সংগীতানুষ্ঠান হয়।
সেখানে দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। বুধবার চট্টগ্রামের ছেলে সৈয়দ রিফাত নাওঈদ হোসেনের সাথে গাঁটছড়া বাঁধেন স্পর্শিয়া। বর নাওঈদ হোসেন একটি সফটওয়্যার প্রতিষ্ঠানের পরিচালক।
এ ব্যাপারে স্পর্শিয়া জানান, ‘নাওঈদকে আমার আম্মুর খুব পছন্দ হয়েছে। আমি আগেই বলেছি বিয়েটা আম্মুর পছন্দেই করবো। এছাড়াও কিছু বিষয়ে নাওঈদকে আমি মনের মতো পেয়েছি বলেই আমি এ বিয়েতে রাজি হয়েছি।
এ সময় স্পর্শিয়া আরও বলেন, ‘আমাদের কমন এক ফ্রেন্ড ঘটক হিসাবে কাজ করেছেন। পরবর্তীতে পারিবারিকভাবে কথাবার্তা বোলার পর বিয়ের বিষয়টি পাকা হয়। এরপর ভালোবাসাও তৈরি হয়।
উল্লেখ্য, অভিনয়ের মাধ্যমে ওটিটিতে অভিষেক হয় স্পর্শিয়ার। এছাড়াও তিনি সমানতালে নাটক, টেলিফিল্ম এবং সিনেমাতেও অভিনয় করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories