শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিজ বাসা থেকে ভারতীয় সংগীতশিল্পীর ঝুলন্ত লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৪ বার

ভারতে নিজ বাসা থেকে সংগীতশিল্পী মল্লিকা রাজপুতের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উত্তর প্রদেশের সুলতানপুরে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যম জানায়, মল্লিকা রাজপুতের মৃত্যুকে আত্মহত্যা বলে ধারনা করা হচ্ছে। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ ।
গায়িকা মল্লিকার মা জানায়, আমার মেয়ে সংগীতশিল্পী হলেও পাশাপাশি একজন ইউটিউবারও ছিলেন। মুম্বাইতেই থাকতেন তিনি। চার-পাঁচ বছর আগে প্রদীপ শিন্দে জনার্দনকে বিয়ে করে সংসার শুরু করেছিলেন।
তবে কেউ কেউ মল্লিকার মৃত্যুতে দাম্পত্য কলহের কথা বলছেন। ঘটনার আগের রাতে নিজ পরিবারের সঙ্গেই তর্কবিতর্ক হয়েছিল মল্লিকার। সমস্যাটি এতটাই জটিল হয়েছিল যে, সমাধানের জন্য পুলিশ আসে।
পুলিশ পারিবারিক বিষয়েও তদন্ত করছে। একই সঙ্গে জানিয়েছে, মদ্যপ অবস্থায় ছিলেন মল্লিকা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন আসার পরই বলা যাবে কীভাবে মৃত্যু হয়েছে এ গায়িকার।
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের সঙ্গেও কাজ করেছেন এ সংগীতশিল্পী। তার মিউজিক অ্যালবাম ‘ইয়ারা তুঝে’ ব্যাপক জনপ্রিয় ছিল। এ ছাড়া তিনি অনেক ওয়েব সিরিজ, ধারাবাহিক ও অ্যালবামেও কাজ করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories