শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

হুমায়ুন ফরীদির চলে যাওয়ার দিন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৭ বার

কখনও নায়ক, কখনও বা খলনায়ক। আবার কেউ বলেন অভিনেতাদের অভিনেতা তিনি। কারো কাছে আবার আদর্শ। অর্থনীতির ছাত্র হুমায়ুন ফরীদি দাপিয়ে বেড়িয়েছেন অভিনয় জগতের প্রত্যেকটি আঙিনায়। একুশে পদকসহ পেয়েছেন অনেক সম্মাননা।
বীর মুক্তিযোদ্ধা, অভিনেতা হুমায়ুন ফরীদির ১২তম মৃত্যুবার্ষিকী। ২০১২ সালে এই দিনে না ফেরার দেশে পাড়ি জমান বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তি।
আশি ও নব্বইয়ের দশকে যে কজন অভিনয় শিল্পী মঞ্চ ও টিভি নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন হুমায়ুন ফরীদি ছিলেন তাদের অন্যতম। জীবদ্দশায় তিন দশকেরও বেশি সময় মঞ্চ, টিভি নাটক, চলচ্চিত্রে সমান দাপটের সঙ্গে অভিনয়ের মাধ্যমে রঙ ছড়িয়ে গেছেন নন্দিত ও বরেণ্য এই অভিনেতা।
১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্গানিক কেমিস্ট্রিতে ভর্তি হলেও মুক্তিযুদ্ধ শুরু হওয়ায় হাতে তুলে নেন রাইফেল। রণাঙ্গন থেকে ফিরে শুরু করেন শিক্ষাজীবন। ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে। অভিনয়ের টানে সেলিম আল দীনের সাহচর্য নেন হুমায়ুন।
মঞ্চ কাঁপিয়ে ‘নিখোঁজ সংবাদ’ নাটকের মাধ্যমে টেলিভিশনে অভিষেক হয় তার। কিন্তু কালজয়ী ‘সংশপ্তক’ নাটকের কান কাটা রমজান চরিত্র দিয়ে তখনই জয় করে নেন বহু দর্শকের মন।
বহু সিনেমায় অভিনয় করে তিনি হয়ে আছেন সবার আদর্শ। ২০০৪ সালে ‘মাতৃত্ব’ সিনেমার জন্য তিনি পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। জীবদ্দশায় একুশে পদক না পেলেও ২০১৮ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত হন শক্তিমান এই অভিনেতা। নেতিবাচক চরিত্রের জন্য বিখ্যাত এই অভিনেতা ইতিবাচক চরিত্র দিয়েও ছিলেন সমানভাবে সমাদৃত।
তবে ব্যক্তি হুমায়ুন ফরীদির জীবন খুব একটা সুখকর ছিল না। আশির দশকের শুরুতে প্রথম বিয়ে হলেও টেকেনি খুব বেশিদিন। পরবর্তী সময় অভিনেত্রী সুবর্ণা মুস্তফার সঙ্গে সংসারজীবন ভাগাভাগি করলেও তার পরিণতিও ছিল প্রথমটার মতোই। তাই বাকি জীবন নিঃসঙ্গ কাটান এই মহাখলনায়ক।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories