শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

অমিতাভের আসল পদবী ‘বচ্চন’ নয়, জানালেন অভিনেতা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৫ বার

বলিউডের জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন। মূলত এই নামেই বিশ্বজুড়ে পরিচিত তার। তবে সম্প্রতি তিনি জানালেন, অভিনেতার আসল নাম অমিতাভ বচ্চন নয়। এমনকি ‘বচ্চন’ পদবীও তার নয়। আর এই বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই রীতিমতো হতবাক অমিতাভের অনুরাগীরা।
এদিকে অমিতাভ বচ্চনের আসল নাম জানতে মরিয়া হয়ে উঠেছেন তার ভক্তরা। জানা গেছে, অভিনেতার আসল নাম অমিতাভ শ্রীবাস্তব। তার বাবা বিখ্যাত কবি এবং লেখক হরিবংশ রাই শ্রীবাস্তব। মা তেজী শ্রীবাস্তব।
তাহলে বচ্চন পদবী এলো কোথা থেকে? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অমিতাভের ভক্তদের মনে।
ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, তিনি অমিতাভ বচ্চন নন। তার আসল নাম অমিতাভ শ্রীবাস্তব। এই বচ্চন পদবী তিনি পেয়েছেন বাবার থেকে।
এ প্রসঙ্গে অমিতাভ বলেন, আমার বাবা একজন নামকরা কবি এবং লেখক। তিনি ‘বচ্চন’ ছদ্মনামে লিখতেন। স্কুলে ভর্তি হওয়ার সময় বাবার সেই ছদ্মনামকেই আমি আমার পদবী বানিয়ে ফেলি। শ্রীবাস্তব থেকে হয়ে উঠি ‘বচ্চন’। সেই থেকে আমার পরিবারের সবাই বচ্চন পদবীই ব্যবহার করেন।
বচ্চন পদবী একমাত্র অমিতাভের পরিবারের কাছেই রয়েছে। কেন না, বচ্চন কোনো পদবী নয়। এটি একটি ছদ্মনাম।
এটি হিন্দি ভাষার কবি-লেখক হরিবংশ রাই বচ্চনের ছদ্মনাম। একটা সময় ছেলের দেখাদেখি বচ্চনকে পদবী হিসেবে গ্রহণ করে হরিবংশও শ্রীবাস্তব থেকে হয়ে উঠেছিলেন হরিবংশ রাই বচ্চন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories