শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী ইয়ামি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৪ বার

বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। বেশ কিছুদিন ধরে চলা বলিপাড়ার আনাচ-কানাচে ইয়ামির মা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। সূত্র জানাচ্ছে, এই খবর সত্যি। মা হতে চলেছেন ইয়ামি গৌতম। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তিনি।
তবে এখনও পর্যন্ত ইয়ামি বা তার স্বামী আদিত্য আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো ঘোষণা করেননি।
সম্প্রতি স্বামী আদিত্যের সঙ্গে ক্যামেরাবন্দি হন ইয়ামি। সেই সময় অভিনেত্রীর পরনে ছিল সালোয়ার কামিজ। ক্যামেরা দেখেই ইয়ামি ওড়না দিয়ে পেট আড়াল করতে ব্যস্ত হয়ে পড়েন। সেই ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই অনেকে ধরে নিয়েছিলেন, ইয়ামি অন্তঃসত্ত্বা। হবু বাবা-মা মুখে কুলুপ আঁটলেও, সুখবর চাপা থাকেনি।
২০২১ সালে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর পরিচালকের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ইয়ামি। ২০১৯ সালে এই ছবির শুটিং চলাকালীন প্রেমে পড়েন ইয়ামি-আদিত্য। তার দু’বছরের মাথায় হিমাচলে নিজের বাড়িতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। বিবাহিত জীবনের দু’বছর পার করে নতুন অতিথি আসতে চলেছে ইয়ামি-আদিত্যের জীবনে। তবে অনুরাগীরা অপেক্ষা করে আছেন, ইয়ামি এবং আদিত্য কবে নিজে থেকে জানাবেন তাদের জীবনের নতুন অধ্যায়ের কথা

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories