শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মাথা ঘুরে সেন্সলেস নুসরাত ফারিয়া, হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৮ বার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বৃহস্পতিবার সন্ধ্যার পর হঠাৎ অচেতন হয়ে পড়লে দ্রুত রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিনেত্রীর মা ফেরদৌসি পারভীন এ তথ্য জানান।
তিনি সংবাদ মাধ্যমকে বলেন, কয়েকদিন ধরেই একটু অসুস্থ বোধ করছিল ফারিয়া।
মনে হয় গ্যাস্ট্রিকজনিত কোনো সমস্যা হচ্ছিল। কোনোকিছু খেতে চাচ্ছিল না, আর খুব মাথা ব্যথা করছিল। গতকাল বিকেল থেকে শরীর একটু বেশি দুর্বল হয়ে পড়ে। সন্ধ্যার পর মাথা ঘুরে পড়ে যায় এবং অনেকক্ষণ সেন্সলেস ছিল। এরপর মাথায়, চোখে-মুখে পানি দেওয়ার পর সেন্স ফিরে। সেন্স ফেরার পরপর রাত সাড়ে এগারোটার দিকে হাসপাতালে নিয়ে আসি। এখন কিছুটা ভালো আছে। কথা বলছে।
জানা গেছে, শারীরিক দুর্বলতার কারণে অসুস্থ হয়ে পড়েন ফারিয়া। এরপর চিকিৎসক তাকে ইনজেকশন ও স্যালাইন দিলে কিছুটা সুস্থ বোধ করেন।
অভিনেত্রীর মা আরও বলেন, চিকিৎসকরা আজ সকালে ফারিয়ার রক্ত পরীক্ষা করার কথা বলেন। সেটা করার পর জানা যাবে কেন হঠাৎ এমন হলো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories