বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

গাজীপুরের পূবাইলে ডাকাতির লুন্ঠিত মালামাল উদ্ধার। গ্রেফতার -৪

শিমু আক্তার
  • আপলোডের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৯ বার

গাজীপুর মহানগরীর পূবাইলে নির্মাণাধীন উন্মুক্ত একটি বাড়িতে ডাকাতির ঘটনাটির ঘটনার ৭ দিনের মাথায় লুণ্ঠিত মালামালের আংশিক উদ্ধারসহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পূবাইল থানা পুলিশ ।
গ্রেফতারকৃত ডাকাতরা হলো ময়মনসিংহের কোতোয়ালি থানার -চরহাসাদিয়া গ্রামের মৃত দুলালের ছেলে মো, ফারুক, নেত্রকোনা জেলার বারহাট্টা থানার যোগী শাসন গ্রামের সাব্বির আলীর ছেলে
সাগর আলী,
শরীয়তপুর জেলার সখিপুর থানার জন শরীফ হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার
ও একই জেলার গোসাইরহাট থানার গরিবের চর কাজী কান্দি গ্রামের দাদন মিয়ার ছেলে লোকমান।
রোববার সকালে গ্রেফতারকৃতদের গাজীপুর আদালতে প্রেরণ করেন জিএমপি পূবাইল থানা পুলিশ। পরে আদালতের বিচারক তাদেরকে জেলহাজতে প্রেরন করেন।
এ বিষয়ে জিএমপি পূবাইল থানার অফিসার ইনচার্জ মো,কামরুজ্জামান বলেন- ঘটনার পর থেকে পূবাইল থানার উপ-পরিদর্শক হুমায়ূন কবির ও উত্তম কুমার সূত্রধর তাদের সহযোগীদের নিয়ে ৬ দিন ব্যাপী বিভিন্ন জেলায় অভিযান চলিয়ে শনিবার রাতে উল্লেখি ডাকাতদের গ্রেফতার করেন।
তিনি আরো বলেন-লুণ্ঠিত মালামালের আংশিক উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য যে, ঘটনাটি ঘটেছে
২৯ জানুয়ারী রোববার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে মহানগরীর ৪০ নং ওয়ার্ডের কুদাব মধ্যপাড়া ওকাল উদ্দিনের নির্মাণাধীন বাড়িতে।
এ সময় মুখোশধারী ডাকাত দল সাড়ে ১১ ভরি সোনা, নগদ ১৩হাজার টাকা, দুটি এন্ড্রয়েড মোবাইল ফোন সেট লুট করে নিয়ে যায়।
ভূক্তভোগী ওকাল উদ্দিন
জানান, ডাকাত দলের ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দল বাড়ির পেছনের দিকে মই সংযোগ করে ছাদে উঠে। উন্মুক্ত ছাদ দিয়ে বাড়িতে প্রবেশ করে বাড়ির চারটি গেট শাবল দিয়ে ভেঙে ফেলে। পরে প্রধান ফটক খুলে নেয়।
ডাকাতেরা ঘরে ঢুকে ভাড়াটিয়াসহ সবাইকে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে মোট সাড়ে ১১ ভরি স্বর্ণালংকার ও ১৩ হাজার টাকা, দুটি এন্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে যায়।
এসময় ডাকাতদলের সবাই মুখোশ পরিহিত ছিল।
এ ঘটনায় ওকাল উদ্দিন বাদী হয়ে পূবাইল থানায় ডাকাতি মামলা দায়ের করার পর পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories