বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই।

শেরপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার

জমি নিয়ে বিরোধে মহিলাসহ ৫ জনকে রামদা ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়েছে আপন চাচাতো ভাই। শেরপুরের নালিতাবাড়িতে এ ঘটনায় ১২ জনকে আসামি করে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উপজেলার যোগানিয়া ইউনিয়নের তালুক পাড়া গ্রামের মৃত সফর উদ্দিনের ছেলে সোহেল মিয়া বাদী হয়ে গত ২০ আগষ্ট মামলাটি দায়ের করেন।আসামীরা হলেন নালিতাবাড়ি উপজেলার যোগানিয়া ইউনিয়নের তালুক পাড়া গ্রামের মৃত আনসার আলীর ছেলে আনোয়ার হোসেন, তার দুই ছেলে রাব্বু মিয়া, রাজিব হোসেন, দুই মেয়ে, আলেয়া খাতুন, আন্জুরা খাতুন, আনোয়ারের স্ত্রী রাশিদা খাতুন, একই গ্রামের আনোয়ারের নিকটাত্নীয় সামাদ মিয়া,শালমান হক, আবুল হোসেন, আবুল হোসেনের স্ত্রী, আমেনা খাতুনসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে মামলা দেওয়া হয়। এলাকাবাসী সূত্রে জানা যায়, গেলো কয়েক বছর ধরেই উপজেলার তালুক পাড়া গ্রামের আনোয়ার হোসেনর সাথে চাচাতো ভাই জিয়া মিয়ার সাথে জমি সংক্রান্ত বিষয়ে পূর্ব থেকেই বিরোধ চলে আসছিলো।এ নিয়ে এলাকায় বেশ কয়েক বার গ্রাম্য সালিশও হয়েছে।হঠাৎ গত ২০ আগষ্ট সকাল ৮ টার দিকে আনোয়ার হোসেন ও তার পরিবার সহ রামদা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একদল দুর্বৃত্ত নিয়ে জিয়া মিয়াকে ধান খেতে আক্রমণ করে। এতে বাধা দিতে গেলে জিয়া মিয়ার ভাতিজা আব্দুর রশিদ, আবুজর গিফারী,অন্তর, বোন পরিবানু, টুকুনি, ভাই বোউ আয়শা সিদ্দিকাকে রামদা দিয়ে কুপিয়ে হাড়,মাংস ও রগ কেটে রক্তাক্ত জখম করে হুমকি দিয়ে সদলবলে ফিরে যান।আহতরা নালিতাবাড়ি উপজেলা সাস্থ্য কমপ্লেক্স, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং এখন ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ বিষয়ে মামলার বাদী উপজেলার তালুক পাড়ার সোহেল মিয়া বলেন, ঘটনার পর থেকে আনোয়ার হোসেন পলাতক আছেন।পলাতক থেকেই আদালতে আমাদের বিরুদ্ধে বাড়িঘর লোটপাটের মিথ্যা মামলা করেছে।আনোয়ারের ছেলে রাব্বু মিয়া ও রাজিব হোসেন মেসেঞ্জারে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন। মামলা তুলে না নিলে আবারো আমাদের উপর হামলা করবে পরিবারের লোকজনকে জেল খাটাবেন। এতে পরিবারের লোকজন নিয়ে ফের হামলার আশষ্কায় আছি।অভিযুক্ত আনোয়ার হোসেন পলাতক থাকায়, তার সাথে যোগাযোগ সম্ভব হয়নি।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানায়,আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি অভিযোগ পাওয়া মাত্রই মামলা এফআইআর ভূক্ত করেছি আসামীদের মধ্যে থেকে একজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।পলাতক অন্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories