শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দর্শকদের যে বার্তা দিলেন মেহজাবীন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৪ বার

ছোট পর্দায় মেহজাবীনকে এখন খুব কমই দেখা যাচ্ছে। গত কয়েক বছর ধরে তিনি কাজের ক্ষেত্রে গুনে গুনে পা ফেলছেন। ফলে অভিনয়ের পর্দায় তাকে সেভাবে আর দেখা যাচ্ছে না। তবে এসব কিছুকে ছাপিয়ে ভক্তদের সুখর দিয়েছেন এই অভিনেত্রী।
গত ১ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘ভালোবাসা দিবসে নতুন কনটেন্ট নিয়ে ফিরছি। এটা কী হতে পারে, কারও ধারণা আছে? মন্তব্যে জানান।
ভক্তদের মাঝে প্রশ্ন ছুড়ে দেয়া ওই স্ট্যাটাসে অনেকেই কমেন্ট করেছেন। নতুন নাটক, ওয়েব ফিল্ম বা সিরিজ আসতে পারে, এমন মন্তব্য করেছেন অনেকেই। কেউ কেউ আবার মেহজাবীনের পোস্ট করা ছবির প্রশংসা করেছেন।
মেহেজাবীনকে সর্বশেষ দেখা যায় ‘অনন্যা’ নাটকে। জাকারিয়া নেওয়াজের রচনায় মোস্তফা কামাল রাজ পরিচালিত নাটকটি নিয়ে মেহজাবীন আগে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন, নাটকে এখন খুব একটা কাজ করছি না। দারুণ একটি গল্প ও চরিত্র পাওয়ায় অনেক দিন পর ফিরলাম।
১৬ ডিসেম্বর মুক্তি পাওয়া নাটকটিতে আরও অভিনয় করেন শাশ্বত দত্ত ও ডলি জহুর। নারীদের সংগ্রাম ও টিকে থাকার গল্পে নির্মিত ‘অনন্যা’ নাটকটির নাম ভূমিকায় অভিনয় করেন মেহজাবীন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories