শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

অতিরিক্ত মদ্যপানে পুনমের মৃত্যু, দাবি ভারতীয় সংবাদমাধ্যমের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮১ বার

শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যমে উঠে আসে, অভিনেত্রী পুনম পাণ্ডে মারা গেছেন। কারণ হিসেবে জানা যায় ক্যানসার আক্রান্ত ছিলেন অভিনেত্রী। কর্কট রোগেই জীবনবসান হয়েছে তার। তার সহকারীও এ খবর নিশ্চিত করেন।
তবে এবার দাবি উঠেছে ক্যানসার নয়, অতিরিক্ত মদ্যপানে মৃত্যু হয়েছে পুনমের। ভারতীয় সংবাদমাধ্যম জুম টিভির দাবি, জরায়ু মুখের ক্যানসারে নয়, মাত্রাতিরিক্ত মাদকদ্রব্য সেবনের কারণেই মৃত্যু হয়েছে পুনমের। তবে কী ধরনের মাদক সেবন করেছিলেন অভিনেত্রী, তা এখনও জানা যায়নি বলে দাবি ওই সংবাদমাধ্যমের।
গতকাল শুক্রবার পুনম পাণ্ডের ইনস্টাগ্রাম থেকে তার মৃত্যুর খবর প্রকাশ করা হয়। সেখানে জানানো হয় জরায়ুমুখের ক্যানসারে আক্রান্ত ছিলেন পুনম।
পুনম পাণ্ডের ইনস্টাগ্রাম পোস্টে লেখা ছিল, “এই সকালটা আমাদের জন্য খুব খারাপ। আমরা পুনমকে হারিয়ে ফেলেছি। সার্ভাইকাল ক্যানসারে মৃত্যু হয়েছে তার। ওর সংস্পর্শে যে বা যারা এসেছিলেন, প্রত্যেককেই ভালোবেসেছিলেন পুনম। এই সময়টা আমাদের জন্য খুবই দুঃখের। অনুরোধ করা হচ্ছে সকলে, এই সময় আমাদের একা ছেড়ে দিন।”
পুনমের মৃত্যুসংবাদ শুনে নড়েচড়ে বসেন নেটিজেনরা। খবরটি এখনও মেনে নিতে পারছেন না তারা। পুনমের ইনস্টাগ্রাম আইডি হ্যাক হয়েছে বলে সন্দেহ করেছিলেন অনেকে।
২০১১ সালে এমএস ধোনির নেতৃত্বে ভারত ক্রিকেট বিশ্বকাপ জেতে। ফাইনাল ম্যাচের আগে পুনম ঘোষণা দিয়েছিলেন ভারত বিশ্বকাপ জিতলে তিনি নগ্ন হবেন। তবে ভারত জিতলেও নগ্ন হননি পুনম।
তবে সেসময় ওই ঘোষণা দিয়ে রাতারাতি পরিচিতি পেয়েছিলেন পুনম। পরের বছর নাম লিখিয়েছিলেন বলিউডে। অভিনয় করেছিলেন ‘নাশা’ সিনেমায়। এছাড়া ভোজপুরি, কানাড়া ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories