শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দুই নায়িকাকে নিয়ে ‘চিতা’য় অনন্ত জলিল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৫ বার

প্রয়াত লেখক কাজী আনোয়ার হোসেনের অমর সৃষ্টি মাসুদ রানা। এই লেখকের ‘অপারেশন চিতা’ নামের উপন্যাস থেকে এবার নির্মিত হবে ‘চিতা’ নামের সিনেমা। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন কলকাতার নির্মাতা রাজীব বিশ্বাস।
সিনেমাটিতে জুটিবদ্ধ হয়েছেন তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। এছাড়াও রয়েছেন ‘এমআর-৯: ডু অর ডাই’ সিনেমা দিয়ে পরিচিত পাওয়া আলিশা ইসলাম।
বুধবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে এক মহরতের মাধ্যমে সিনেমাটির ঘোষণা দেওয়া হয়। সেখানেই অভিনয়শিল্পী ও নির্মাতাকে পরিচয় করিয়ে দেওয়া হয়।
এই সিনেমার মাধ্যমে প্রথমবার জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা করতে যাচ্ছেন অনন্ত জলিল ও বর্ষা।
অনন্ত জলিল বলেন, এর আগে মাসুদ রানার গল্পে ‘এমআর-৯: ডু অর ডাই’ নির্মাণ করেছিল জাজ মাল্টিমিডিয়া। সিনেমাটিতে হলিউড-বলিউডের তারকারা অভিনয় করেছিল। এবার দেশের তারকারাও থাকবে। সিনেমাটি শুরুর আগে আজিজ ভাইয়ের কাছে তিনি জিনিস চেয়েছিলাম- প্রেম থাকবে, কমেডি থাকবে আর মাসুদ রানার গল্প অ্যাকশন তো থাকবেই। সবকিছু মিলে যাওয়ায় সিনেমাটি করছি। আর নির্মাতা রাজীব বিশ্বাসের নির্মাণে অপারেশন জ্যাকপটে কাজ করছি, তাই মনে হচ্ছে এই সিনেমাটিও মানসম্পন্ন একটি সিনেমা হবে।
বর্ষা বলেন, ২০১২ সালে ‘খোঁজ দ্যা সার্চ’ সিনেমার মহরতে বুঝতে পারছিলাম মা কী বলব? আজও সেই একই অনুভূতি হচ্ছে। সবাই বলছে, চিতা সিনেমার জন্য অনেক কষ্ট করতে হবে আমাকে। সঙ্গে রয়েছে জাজ মাল্টিমিডিয়া তো ভালো সিনেমাই হবে। ভালো হতেই হবে কারণ, এটা মাসুদ রানার গল্প, যাকে বলা হয় বাংলার জেমস বন্ড। যখন শুনলাম চিতা সিনেমাটি আমি করতে যাচ্ছি তখন নীলক্ষেত থেকে বইটি এনে পড়েছি। পাশাপাশি এই সিরিজের ‘হ্যালো সুহানা’ গল্পটিও আমার ভালো লেগেছে। আশা করব এই সিনেমাটিও আমাকে নিয়ে নির্মাণ করবে।
আলিশা বলেন, এর আগে এমআর-৯ : ডু অর ডাই-এ নবনীতা চরিত্রে অভিনয় করে ভালোবাসা পেয়েছি। তার বড় মাধ্যম ছিল মিডিয়া। এর কারণেই চিতার মতো বড় সিনেমায় সুযোগ পেয়েছি। আশা করি এবারও আমাকে অনেক ভালোবাসা দেবেন।
জানা যায়, এ সিনেমার শুটিং শুরু হবে আগামী মে মাসে। শুটিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে বাংলাদেশ, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামকে। সিনেমাটিতে আরও দেখা যাবে নাদের চৌধুরী, সাঞ্জু জন, মিস্টার রবার্টসহ অনেকেই।
এর আগে কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট গোয়েন্দা চরিত্র মাসুদ রানা সিরিজের ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে নির্মিত হয়েছিল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় এমআর-৯ : ডু অর ডাই সিনেমাটি।
২৫ আগস্ট মুক্তি পাওয়া সেই সিনেমা। এতে মাসুদ রানা চরিত্রে দেখা যায় এবিএম সুমনকে। এছাড়াও ওই সিনেমাটিতে হলিউড ও বলিউডের বেশ কয়েকজন তারকা অভিনয় করেছিলেন। ৮৩ কোটি বাজেটে নির্মিত এই সিনেমাটি ব্যবসায়িকভাবে সাফল্য পায়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories