শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সজ্ঞানে সুকেশকে ভোগ করেছেন জ্যাকুলিন : ইডি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৮ বার

কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। তেমনটাই হয়েছে বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে। ২১৫ কোটি রুপি আত্মসাতের মামলায় ঘনিষ্ঠজন সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তার নাম উঠেছে আগেই।
তবে শুরু থেকেই নিজেকে নিরপরাধ বলে দাবি করে এসেছেন জ্যাকুলিন। কিন্তু তা ধোপে টেকেনি। এ তারকা সজ্ঞানে সুকেশের সঙ্গে প্রেম করেছেন তার থেকে নেয়া কালো টাকা ভোগ করেছেন। সম্প্রতি আদালতের কাছে এমন দাবি তুলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তবে নিজেকে নির্দোষ বলা জ্যাকুলিন এক্ষেত্রে কোনো তথ্য প্রমাণ দিতে পারেননি।
ইডির দাবি, জেরার সময় সত্যতা গোপন করেছেন জ্যাকুলিন। অভিনেত্রী বারবার জানিয়েছিলেন সুকেশ চন্দ্রশেখর নাকি তাকে ফাঁসিয়েছে। তবে কোনও তথ্য প্রমাণ দিতে পারেননি। ইডির তদন্তে আসা তথ্য অনুযায়ী, জ্যাকুলিন জেনে বুঝেই সুকেশের অপরাধের টাকা ব্যবহার করেছেন। এমনকি, সুকেশ গ্রেফতার হওয়ার পর জ্যাকুলিন নিজের ফোন থেকে সমস্ত তথ্য মুছে ফেলেছিলেন।
ইডির আদালতে পেশ করা হলফনামায় জানিয়েছে যে, অভিনেত্রী সুকেশের থেকে ৫ কোটি ৭১ লাখ ১১ হাজার ৯৪২ রুপির শুধু উপহারই নেননি, সঙ্গে দুটি বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট, যা তার ভাই ও বোনের, সেখানেও ১,৭, ২৯১৩ মার্কিন ডলার ২৬, ৭৪০ অস্ট্রেলিয়ান ডলার স্থানান্তর করার জন্য অনুরোধ করেছিল।
সুকেশের সঙ্গে বেশ দহরম মহরম ছিল এই অভিনেত্রীর। তার সঙ্গে ঘুরে বেড়াতেন, তার দেওয়া উপহার সামগ্রী নিতেন তিনি। সেই ধারাবাহিকতায় নিতে হলো অপরাধের দায়ভার। অনেকদিন ধরেই ছিলেন প্রশাসনের সন্দেহের তালিকায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories