শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতিসংঘের ৮১তম অধিবেশনে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ইয়েমেনে বিমান হামলায় ৩০ হুতি যোদ্ধা নিহত ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী ব্রাজিলে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ইভলিন লিমাকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান মালিবাগের ফরচুন শপিং মলের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। ডাকসুর এক বছরে ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা রোবট দিয়েই তৈরি হবে রোবট, চীনে নতুন উৎপাদন ব্যবস্থা ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি

হাকিমির পেনাল্টি মিসে শেষ ষোলো থেকেই বিদায় মরক্কোর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ১৮২ বার

২০২২ বিশ্বকাপে প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল আফ্রিকান দেশ মরক্কো। স্পেন এবং পর্তুগালের মত দলকে হারিয়ে বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নেয় আশরাফ হাকিমি-হাকিম জিয়েখদের দল। এবারের আফ্রিকান কাপ অব নেশন্সে তাদেরকেই রাখা হয়েছিল ফেবারিট হিসেবে। কিন্তু এই দলটিই বাদ পড়েছে শেষ ষোলোতেই।
অপেক্ষাকৃত দুর্বল দল দক্ষিণ আফ্রিকার কাছে ২-০ গোলের হারে নিশ্চিত হয়েছে মরক্কোর বিদায়। তবে এই প্রতিপক্ষের বিপক্ষে সাম্প্রতিক ইতিহাসও সুখের না মরক্কোর। বিশ্বকাপের পর থেকে মাত্র ২টিতে হেরেছে মরক্কো। দুটি ম্যাচই তারা হেরেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
শেষ ষোলোয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মরক্কোকে সবচেয়ে বেশি ভুগিয়েছেন তাদের পরিক্ষীত তারকারাই। বিশ্বকাপে পর্তুগালকে বিদায় করে দেওয়া ইউসুফ আল-নাসেরি মিস করেছেন সহজ সুযোগ। নয়ত ম্যাচের ১০ মিনিটের মধ্যেই লিড পেতে পারতো আফ্রিকান সিংহরা। এরপরও অবশ্য প্রথমার্ধে গোল করেছিল মরক্কো। কিন্তু গোল বাতিল হয়েছে অফসাইডের কারণে।
প্রথমার্ধে খোলসবন্দী থাকা দক্ষিণ আফ্রিকা দ্বিতীয়ার্ধে চড়াও হয় মরক্কোর ওপর। দ্বিতীয়ার্ধে প্রথম ধাক্কা আসে এভিডেন্স মাকগোপার গোলে। তার আগেও সহজ দুই সুযোগ মিস করে আশরাফ হাকিমিরা। সেই শাস্তি দিতেই যেন ৫৬ মিনিটে দক্ষিণ আফ্রিকার এই গোল। অনেকটা এগিয়ে এসেও বল ঠেকাতে পারেননি মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনোর জন্য।
মরক্কোর বিদায়ে নিজেকে দোষ দিতেই পারেন দেশটির সবচেয়ে বড় তারকা আশরাফ হাকিমির জন্য। ম্যাচের ৮৪ মিনিটে পেনাল্টি পেয়ে বল মেরেছেন বাইরে। গোলটি করতে পারলে তখনই সমতায় ফিরতে পারত মরক্কো। এরপরই লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা সোফিয়ান আমারবাতও। সেই ফ্রিকিক থেকেই গোল করেন তেবোহো মোকোয়েনা।
মরক্কোর বিদায়ের মধ্য দিয়ে আফ্রিকান শ্রেষ্ঠত্বের মঞ্চে আরও একটি ফেবারিট দলের বিদায় নিশ্চিত হলো। এর আগে গতবারের দুই ফাইনালিস্ট সেনেগাল ও মিসরও বিদায় নিয়েছে। বিদায় নিয়েছে আন্দ্রে ওনানার ক্যামেরুনও। টুর্নামেন্টে বড় দলের মধ্যে বাকি আছে কেবল নাইজেরিয়া ও আইভরিকোস্ট।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories