বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ, টঙ্গীর গাজীপুরায় শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুর সেনা প্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী পরিকল্পিত ও বাসযোগ্য গাজীপুর গড়তে চান: গাউক চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম বাবুল রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষ্যে নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গাজীপুরের কোনাবাড়ী মাতৃসদনের ৬৬ কর্মীর বেতন না দিয়ে গুটিয়েছে এনজিও, ভুয়া ভাউচারে অর্থ লোপাটের অভিযোগ নেত্রকোনার মোহনগঞ্জে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গ্রেপ্তার বায়েজিদে নাশকতার ষড়যন্ত্র: মহিউদ্দীন ও শীর্ষ সন্ত্রাসী ‘সোর্স লিটন’সহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা রয়টার্সের প্রতিবেদন১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

চিলিকে উড়িয়ে অলিম্পিক বাছাইয়ের চূড়ান্তপর্বে আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ১১৬ বার

অলিম্পিকের প্রাক-বাছাইয়ে প্রথম ম্যাচে ড্র করে খানিকটা ধাক্কাই খেয়েছিল আর্জেন্টিনা। অবশ্য পরপর দুই ম্যাচের দাপুটে জয় আর্জেন্টিনাকে কক্ষপথে ফিরিয়েছে। তাতে অলিম্পিকের বাছাইপর্বে জায়গাও নিশ্চিত করে ফেলেছে আলবিসেলেস্তেরা। আগেই এই জায়গায় এসেছে ব্রাজিল। তাদের সঙ্গী হিসেবে আছে প্যারাগুয়ে।
আজ বুধবার ভোরে নিজেদের গ্রুপের ম্যাচে চিলির মুখোমুখি হয় আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ দল। চিলির বিপক্ষে ৫-০ গোলের জয় পেলেও প্রথমার্ধ খুব একটা ভাল যায়নি আর্জেন্টাইন যুবাদের। প্রথমার্ধের শেষ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন অধিনায়ক থিয়াগো আলমাদা। রিবাউন্ড থেকে আসা বলে বল জালে জড়ান আর্জেন্টাইন নম্বর ১০।
দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা আরও চার গোল দেয় চিলিকে। ৫৭ মিনিটে পেনাল্টি থেকে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন আলমাদা। এরপর তৃতীয় গোলে করেছেন অ্যাসিস্ট। সান্তিয়াগো ক্যাস্ট্রো নাম লেখান স্কোরশিটে। ৬১ মিনিটেই ৩ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।
এরপর ৭৯ মিনিটে ফাকুন্দো কুইরোজ আর অতিরিক্ত সময়ে লুসিয়ানো গুন্দো গোল করে আর্জেন্টিনাকে এনে দেন বাছাইপর্বের টিকিট।
এই জয়ের পর নিজেদের গ্রুপে ৭ পয়েন্ট নিয়ে চূড়ান্ত পর্বে চলে গেল আলবিসেলেস্তেরা। সেখানে আরও তিন ম্যাচ খেলতে হবে। তাতেই নির্ধারিত হবে কারা যাবে প্যারিসের অলিম্পিকে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories