মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

এখন কেমন আছেন ফারুকী, জানালেন তিশা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ৭৪ বার

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ একাধিক ছবি পোস্ট করেন তিশা। ছবিগুলোতে কন্যা ইলহামের সঙ্গে খেলতে দেখা যায় ফারুকীকে।
ছবির ক্যাপশনে তিশা লেখেন, সোমবার মোস্তফা সরয়ার ফারুকীর একটা সিটিস্ক্যান করা হয়েছে। আলহামদুলিল্লাহ, সিটিস্ক্যানের রিপোর্ট ভালো এসেছে, রিকভারি হচ্ছে। বাসায় নিয়ে আসার পরপরই ইলহামের সঙ্গে খেলায় মজে গেছে মোস্তফা।
তিনি আরও লেখেন, অনেক দুর্বলতার মাঝেও সন্তানের প্রত্যেকটা খেলায় সায় দেয়ার চেষ্টা করছে সে। বাবা মেয়ের এই ভালোবাসার ছবি না তুলে আর থাকতে পারলাম না। আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন।
২২ জানুয়ারি রাতে হঠাৎ খবর ছড়িয়ে পড়ে ফারুকী অসুস্থ। পরে ফেসবুকে এক স্ট্যাটাসে তিশা জানান, ফারুকীর স্ট্রোক হয়েছে। তাকে রাজধানীর একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে সিটি এনজিওগ্রাম করার পর তার স্ট্রোকের কথা জানান চিকিৎসক।
দীর্ঘ ২৫ বছর ধরে চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত আছেন ফারুকী। তার নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো-‘ব্যাচেলর’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘পিঁপড়াবিদ্যা’, ‘ডুব’ ইত্যাদি। ২০১০ সালের ১৬ জুলাই তিশাকে বিয়ে করেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories