শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সংসদের প্রথম অধিবেশনে যোগ দিয়ে দোয়া চাইলেন ফেরদৌস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৯৮ বার

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল তিনটায় শুরু হয়েছে প্রথম সংসদ অধিবেশন। ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু অধিবেশনের সভাপতিত্ব করেন।
অন্য সংসদ সদস্যের মতো চিত্রনায়ক ও ঢাকা ১০ আসনের সংসদ সদস্য ফেরদৌসও যোগ দিয়েছেন এ অধিবেশনে। সামাজিক মাধ্যমে নিজেই দিয়েছেন সে খবর। মঙ্গলবার সংসদের অধিবেশ কক্ষে গিয়ে সেলফি তুলে নিজের ফেসবুকে প্রকাশ করেছেন ফেরদৌস। ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ সকল ভালোবাসার মানুষের দোয়া চাই। এর আগে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে শপথ নিতে গিয়ে তিনি বলেছিলেন, ‘আমার ওপর যে বিশ্বাস আস্থা দল ও ভোটারসহ এলাকাবাসী রেখেছেন, তার প্রতিদান যেন দিতে পারি। কোনো কাজ বিঘ্নিত না হয় সে চেষ্টাই করে যাব।
কয়েক বছর ধরেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ফেরদৌস। দলের কর্মসূচীতে সক্রিয় অংশগ্রহণ ছিল তার। গত উপ-নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন চেয়েও পাননি। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল তাকে মূল্যায়ন করে ঢাকা-১০ আসনের নৌকার মাঝি হিসেবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories