শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জাহিদ হাসানের সবশেষ শারীরিক অবস্থা জানালেন অভিনেত্রী মৌ

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৯৯ বার

নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান এখন সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন তার স্ত্রী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। সোমবার ২৯ জানুয়ারি রাত পৌনে আটটার দিকে চ্যানেল 24 অনলাইনকে এ তথ্য জানান অভিনেত্রী।
সাদিয়া ইসলাম মৌ বলেন, আপনাদের প্রিয় অভিনেতা জাহিদ হাসান এখন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। এছাড়া সব ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছে তার জন্য দোয়া চেয়েছেন এ অভিনেত্রী।
এর আগে জানা যায়, চলতি সপ্তাহে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাহিদ হাসান। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণেই তার অসুস্থতা। অ্যাজমার সমস্যা হঠাৎ প্রকট হওয়ার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
তখন আরও জানা যায়, শীতের জন্য অনেকটাই বিপাকে পড়েছিলেন এ অভিনেতা। ফলে অ্যাজমার সমস্যা বেড়ে যাওয়ায় শ্বাসকষ্ট শুরু হয়। তারপর হাসপাতালে নেয়া হয়।
প্রসঙ্গত, নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানকে এখনো নিয়মিত বিভিন্ন নাটকে দেখা যায়। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও ব্যস্ত থাকেন। গত কয়েক বছর ধরে ঈদ কেন্দ্রিক বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ হিসেবে থাকে তার নাটক।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories