বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, দেখে নিন ম্যাচসূচি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৭৬ বার

২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম পর্বের খেলা শেষ হয়েছে। ইতোমধ্যেই সুপার সিক্সে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ দল। সেমিফাইনালে ওঠার লক্ষ্যে সামনের ম্যাচগুলোতে মাঠে নামবে টাইগার যুবারা। তবে কাজটি মোটেও সহজ হবে না বাংলাদেশের জন্য।
এবারের যুব বিশ্বকাপের ফরম্যাট অনুযায়ী, অংশগ্রহণকারী ১৬ দলের ১২টি দলই জায়গা পেয়েছে সুপার সিক্সে। প্রতি গ্রুপে ৬টি করে দল নিয়ে দুইটি গ্রুপ করা হয়েছে, যেখানে বাংলাদেশ রয়েছে গ্রুপ ওয়ানে।
প্রতিটি গ্রুপে ছয়টি করে দল থাকলে প্রতিটি দল সুপার সিক্সে দুইটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। গ্রুপ ওয়ানে থাকা বাংলাদেশ সুপার সিক্সে লড়বে পাকিস্তান ও নেপালের বিপক্ষে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী দ্বিতীয় হয়ে আসা বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে অপর গ্রুপের প্রথম ও তৃতীয় দলকে।
সুপার সিক্সে নেপালের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩১ জানুয়ারি। আর পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ ৩ ফেব্রুয়ারি। ম্যাচদুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ব্লুমফন্টেইন ও বেনোনিতে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories