বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ, টঙ্গীর গাজীপুরায় শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুর সেনা প্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী পরিকল্পিত ও বাসযোগ্য গাজীপুর গড়তে চান: গাউক চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম বাবুল রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষ্যে নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গাজীপুরের কোনাবাড়ী মাতৃসদনের ৬৬ কর্মীর বেতন না দিয়ে গুটিয়েছে এনজিও, ভুয়া ভাউচারে অর্থ লোপাটের অভিযোগ নেত্রকোনার মোহনগঞ্জে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গ্রেপ্তার বায়েজিদে নাশকতার ষড়যন্ত্র: মহিউদ্দীন ও শীর্ষ সন্ত্রাসী ‘সোর্স লিটন’সহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা রয়টার্সের প্রতিবেদন১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

রোমাঞ্চকর জয়ে ফাইনালে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১০৪ বার

শেষ ওভারে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের জয়ের জন্য প্রয়োজন ছিল ৭ রান। জান্নাতুল মাওয়ার করা ওভারের প্রথম বলটি ‘নো’ হয় এবং সবমিলিয়ে ২ রান আসে। আর ফ্রি হিট বলে ২ রান দেন এই স্পিনার। বৈধ এক বলে ৪ রান খরচ করায় ম্যাচ থেকে দূরে সরে যায় বাংলাদেশ। তবে পরের ৫ বলে মাত্র ২ রান দিয়ে ২ উইকেট তুলে নেন এই স্পিনার। ফলে ১ রানের জয় পায় বাংলাদেশ।
সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই ফাইনালে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। আজ শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। রোববার (২৮ জানুয়ারি) কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। যেখানে দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেছেন রাবেয়া। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা।
১১৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরু পেয়েছিল শ্রীলঙ্কা। দুই ওপেনারের দৃঢ়তায় উদ্বোধনী জুটিতে ৫৬ রান তুলে তারা। তবে দুই ওপেনারের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। নেথমি পোর্না করেছেন ২৭ রান। আরেক ওপেনার দেওমি বিহাঙ্গা সাজঘরে ফিরেছেন ৩০ রান করে।
তিনে নেমে বিসমি গুনারতেœ করেছেন ২৯ বলে ২৬ রান। তবে এরপর আর কেউই সুবিধা করতে পারেননি। ফলে তীরে গিয়েও তরী ডুবেছে লঙ্কানদের। অন্যদিকে সিরিজে হ্যাটট্রিক জয় পেয়েছে বাংলাদেশ।
এর আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। ২৮ রানে টপ অর্ডারের ৪ ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ে টাইগ্রেসরা। তবে এরপর দলের হাল ধরেন রাবেয়া ও আফিয়া আদমা ইরা। রাবেয়ার অপরাজিত ৫০ ও ৩১ রানে ভর করে লড়াই করার পুঁজি পায় বাংলাদেশ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories