শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

টেলর সুইফটের আপত্তিকর ছবি ফাঁস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৭৯ বার

পপতারকা টেলর সুইফটের আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এআই প্রযুক্তিতে তৈরি করা এসব ছবি ও ভিডিও গুলো মাত্র ১৭ ঘণ্টায় ৪৭ মিলিয়ন মানুষের কাছে পৌঁছে যায়।
বিবিসি-এর প্রতিবেদন অনুযায়ী, এক্সে (টুইটার) ভাইরাল হওয়া টেলর সুইফটের উত্তেজক ছবিগুলো ৪৭ মিলিয়নের মতো ব্যবহারকারী মানুষ দেখেছেন।
যদিও এক্স (টুইটার) ভুয়া, বিকৃত, যৌন উত্তেজক বা প্রেক্ষাপটের বাইরের মিডিয়ার ব্যবহারকে সীমাবদ্ধ রাখে। যা মানুষকে প্রতারিত করতে পারে বা বিভ্রান্ত করতে পারে এবং ক্ষতির দিকে নিয়ে যেতে পারে, সেসব কন্টেন্ট সরিয়ে ফেলা হয় এক্স থেকে। এদিকে টেলরের এমন উত্তেজক ও প্রযুক্তির সাহায্যে করা ভুয়া ছবিগুলো দেখে ক্ষোভে ফেটে পড়েছেন টেলর ভক্তরা।
বিশ্বজুড়ে টেলর সুইফটের ভক্তদের ‘সুইফটি’ হিসেবে ডাকা হয়। সুইফটিরা এখন অনলাইনে তীব্র প্রতিবাদ ও দ্রুত এই অন্যায়কারীকে আইনের আওতায় জানিয়ে একের পর এক পোস্ট করছেন।কেউ কেউ যেমন কড়া আইনি পদক্ষেপের দাবি জানাচ্ছেন, তেমনি কেউ কেউ এক্সের নিরাপত্তা বেষ্টনীর দিকেও আঙুল তুলছেন।
সুইফটিদের প্রতিবাদের মুখে রীতিমতো কোণঠাসা এক্স কতৃপক্ষ। তবে শুধু টেলর সুইফটই নন যিনি এমন ডিপফেক প্রযুক্তির শিকার হয়েছেন।
এর আগে টম হ্যাঙ্কস, টম ক্রুজ, এমা ওয়াটসন, ক্রিস্টেন বেল এবং স্টিভ হার্ভে, স্কারলেট জোহানসেনও ডিপফেক ছবির শিকার হয়েছিলেন যা বেশ ভাইরাল হয়েছিল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories