বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ, টঙ্গীর গাজীপুরায় শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুর সেনা প্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী পরিকল্পিত ও বাসযোগ্য গাজীপুর গড়তে চান: গাউক চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম বাবুল রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষ্যে নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গাজীপুরের কোনাবাড়ী মাতৃসদনের ৬৬ কর্মীর বেতন না দিয়ে গুটিয়েছে এনজিও, ভুয়া ভাউচারে অর্থ লোপাটের অভিযোগ নেত্রকোনার মোহনগঞ্জে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গ্রেপ্তার বায়েজিদে নাশকতার ষড়যন্ত্র: মহিউদ্দীন ও শীর্ষ সন্ত্রাসী ‘সোর্স লিটন’সহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা রয়টার্সের প্রতিবেদন১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

ঢাকার বিপক্ষে রংপুর রাইডার্সের বড় জয়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৭৫ বার

চলমান বিপিএলে সিলেট স্ট্রাইকার্স হারিয়ে ঢাকা পর্ব শেষ করলেও, সিলেট পর্বের প্রথম ম্যাচেই হারের স্বাদ পেয়েছে রংপুর রাইডার্স। তবে পরের ম্যাচেই দুর্দান্ত ঢাকাকে রানের হারিয়ে জয়ে ফিরেছে সাকিব-বাবরা। এতে আসরে চার ম্যাচে দুই জয় নিয়ে টেবিলের চার নম্বরে উঠেছে রংপুর।
শনিবার ২৭ জানুয়ারি দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিল দুর্দান্ত ঢাকা। ব্যাটিংয়ে নেমে ঢাকাকে ১৮৪ রানের লক্ষ্য দেয় সোহানের দল। জবাবে দিতে নেমে ১০৪ রানেরই গুটিয়ে যায় ঢাকা। এতে ৭৯ রানের বড় জয় পায় সাকিব-সোহানরা।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে উইকেট হারায় দুর্দান্ত ঢাকা। প্রথম ওভারেই আজমতুল্লাহ ওমারজাইয়ের বলে লেগ বিফোরে কাটা পড়েন লঙ্কান অলরাউন্ডার দানুশকা গুণাতিলাকা। ৫ বল খেলে কোনো রান পাননি তিনি।
তৃতীয় উইকেটে নাঈম শেখকে সঙ্গে নিয়ে রান তোলারে চেষ্টা করেন সাইম আইয়ুব। তবে ইনিংস বড় করতে পারেননি এই পাকিস্তানি তরুণ ব্যাটার। ১৪ বলে ১৭ রান ওমারজাইয়ের দ্বিতীয় শিকার হন এই বাঁহাতি ব্যাটার।
এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি লাসিথ ক্রসপুলেও। ৩ বলে শূন্য রান করে ফেরেন তিনি। ১০ বলে ১৪ রান করে মোহাম্মদ নবিকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন নাঈম। এতে দলীয় ৩২ রানের চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে দুর্দান্ত ঢাকা।
এরপর মোসাদ্দেক হোসেনতে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন অজি ব্যাটার অ্যালেক্স রোস। ১৮ বলে ১৫ রান করে আউট হন ঢাকার অধিনায়ক। পরের বলেই ডাক আউট হলে সাজঘরে ফেরেন ইরফান শুক্কুর।
কিন্তু পিচের এক প্রান্ত আগলে রেখে ৩২ বলে ফিফটি তুলে নেন রোস। অপর প্রান্তে ৬ বলে ৩ রান করে ফেরেন আলাউদ্দিন বাবু। ১৭তম ওভারের প্রথম বলে রোসকে বোল্ড করেন মাহেদী। ৩৪ বলে ৫১ রান করে এই অজি ব্যাটার আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় ঢাকা।
পরের বলে শরিফুল আউট হলে ২১ বল হাতে থাকতেই ১০৪ রানে অলআউট হয় ঢাকা। বোলিংয়ের সময় ব্যথা পাওয়ায় ব্যাটিং করেননি তাসকিন আহমেদ। এতে ৭৯ রানের জয় পায় রংপুর।
রংপুর রাইডার্সের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন শেখ মাহেদী হাসান। আজমতুল্লাহ ওমারজাই ও হাসান মাহমুদ দুটি করে উইকেট নেন। এ ছাড়াও মোহাম্মদ নবি ও সাকিব আল হাসান একটি করে উইকেট শিকার করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories