রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

স্বাস্থ্য ব্যবস্থার অপ্রতুল্যতা : হাসপাতালে জায়গা না পেয়ে গাছতলায় করোনা রোগী !

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ২১৭ বার

মৃণাল চৌধুরী সৈকত
করোনা সংকক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে । এমতাবস্থায় দেশের স্বাস্থ্য ব্যবস্থায় নেমে এসেছে ধ্বস। মহামারী করোনার তান্ডব আর দিন দিন করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দিশে হারা হয়ে পড়ছে স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। প্রয়োজনীয় আসন, ঔষধ, সরঞ্জামের অভাবে রোগীর পরিবারগুলো দিশে হারা । সেই সাথে সময় মতো সেবা না পেয়ে অনেকেই হারাচ্ছে তাদের স্বজনদের। এমনই দৃশ্য নজরে আসে, যশোরের একটি হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় যশোরে করোনায় আক্রন্ত ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১২ জনের। এ সময়ে নতুন করে আরো ২৭৯ জনের করোনা পজিটিভ হয়েছে। করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। হাসপাতালে ঠাঁই না মেলায় অনেকে হাসপাতালের বাইরে অবস্থান করছেন।
মঙ্গলবার যশোর জেনারেল হাসপাতালের বাইরে গাছতলায় দেখা গেছে রিনা খাতুন (৫৫) নামের এক করোনা রোগীকে। তার স্বজনরা জানান, করোনা উপসর্গ নিয়ে সোমবার তাকে যশোর জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। ওয়ার্ডে জায়গা না হওয়ায় বাইরে নমুনা সংগ্রহের জন্য রাখা টেবিলের উপর রাখা হয়। মঙ্গলবার সকালে নমুনা সংগ্রহ শুরু হওয়ায় টেবিলের ওপর থেকে নামিয়ে গাছতলায় রাখা হয় রিনাকে। তার বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার বারবাগ গ্রামে
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আরিফ আহমেদ বলেন, করোনা রোগী ও উপসর্গ নিয়ে আসা রোগীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শয্যা বাড়িয়েও জায়গার সংকুলান হচ্ছে না। ফলে জায়গা না পেয়ে বারান্দা কিংবা গাছতলায় থাকার মতো ঘটনা ঘটছে। তবে আমরা ইয়োলো জোনের শয্যা ও জায়গা বৃদ্ধি করছি।
জানা যায়, করোনা ওয়ার্ডের রেড জোনে ১৪৬ শয্যার বিপরীতে ১৩৬ জন ও ইয়োলো জোনের ২২ শয্যার বিপরীতে ৯৯ জন রোগী ভর্তি আছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় জেলার ৭৮২ জনের নমুনা পরীক্ষায় ২৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৪০ শতাংশ। নতুন করে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয়জন করোনা রোগী ছিলেন। বাকি ছয়জনের উপসর্গ ছিল। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২৩৫ জন।
এমতাবস্থায় শুধু যশোরে নয়, যে সকল জেলায় করোনা রোগীর সংখ্যা বেশী ওইসব জেলার হাসপাতালগুলোকে করােনা চিকিৎসা সংক্রান্ত সকল প্রকার সরঞ্জামসহ আসন সংখ্যা বৃদ্ধি জরুরী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories