বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের দারুণ জয়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ৯৪ বার

কনমেবল প্রাক-অলিম্পিক টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল। নিজেদের প্রথম ম্যাচে বলিভিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ের পর আজ কলম্বিয়াকেও উড়িয়ে দিয়েছে সেলেসাওরা। গ্রুপ পর্বে দুই ম্যাচের দুইটিতে জিতে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল।
শনিবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ সময় ভোর ৫টায় ভেনেজুয়েলার এস্তাদিও নাসিওনাল ব্রিগিদো ইরিয়াত্রে স্টেডিয়ামে মুখোমুখি হয় ব্রাজিল ও কলম্বিয়া। ম্যাচটিতে ২-০ গোলে জয় পায় নেইমার-ভিনিসিয়্যুসদের উত্তরসূরীরা।
ব্রাজিলকে ম্যাচের ২৫ মিনিটেই লিড এনে দেন বর্তমান সময়ে তরুণ ফুটবলারদের মধ্যে সবচেয়ে আলোচিত এন্ড্রিক ফেলিপে। তার গোলে প্রথমার্ধে এগিয়ে থাকে সেলেসাওরা। দ্বিতীয়ার্ধে (৮৩) জন কেনেডির গোলে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল। বিপরিতে কলম্বিয়া কোনো গোল করতে না পারায় শেষ পর্যন্ত ২-০ গোলের জয় পায় ব্রাজিল।
টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’ তে ব্রাজিল দ্বিতীয় স্থানে রয়েছে। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইকুয়েডর। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তিনে আছে ভেনেজুয়েলা।
প্রসঙ্গত দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে দুটি দল অলিম্পিকে খেলার সুযোগ পাবে। এ অঞ্চলের ১০টি দল দুটি ভাগে বিভক্ত হয়ে অংশ নিয়েছে বাছাই পবে। প্রত্যেকটি গ্রুপে আছে ৫টি করে দল। গ্রুপ ‘এ’ তে ব্রাজিলের সঙ্গী ভেনেজুয়েলা, কলম্বিয়া, বলিভিয়া ও ইকুয়েডর। প্রতিটি গ্রুপের সেরা দুটি দল উঠবে বাছাইয়ের চূড়ান্ত পর্বে। সেখানে চার দলের লড়াই শেষে শীর্ষ দুটি দল জায়গা পাবে প্যারিস অলিম্পিকে।
অন্যদিকে ‘বি’ গ্রুপে ২ ম্যাচে এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান পয়েন্ট সত্ত্বেও গোল ব্যবধানে পিছেয়ে থাকায় প্যারাগুয়ে আছে দুইয়ে। ৩ পয়েন্ট নিয়ে পেরুর অবস্থান তিনে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories