বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

শেষ মুহূর্তের গোলে জিতে পঞ্চম রাউন্ডে ম্যানসিটি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ৮৮ বার

কোনো কিছুতেই হচ্ছিল না। গোলবারে ৫ শট, ১৮ বারের গোলচেষ্টায় ব্যর্থতা। তবে শেষ পর্যন্ত হেসেছে ম্যানচেস্টার সিটিই। শেষ মুহূর্তের গোলে টটেনহ্যাম হটস্পারকে ১-০ গোলে হারিয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ডে উঠে গেছে পেপা গার্দিওলার দল।
গতকাল শুক্রবার অ্যাওয়ে ম্যাচে টটেনহ্যামের নতুন ভেন্যুতে খেলেছে সিটি। এর আগে এই মাঠে কোনো গোল করতে পারে নি সফরকারীরা। যদিও পাঁচবার মুখোমুখি হয়েছিল দুইদল।
ম্যাচের ৮৮তম মিনিটে অবশেষে সেই গোলখরার জুজুর ভয় কাটান সিটির ডিফেন্ডার নাথান আকি। কেভিন ডি ব্রুইনার কর্নার থেকে ক্লোজশটে টটেনহ্যামের জালে জমা করেন তিনি।
এই ম্যাচেও ছিল ভিএআর বিতর্ক। সিটি ডিফেন্ডার রুবেন দিয়াস গোলরক্ষক গুগলিমো ভিকারিয়ওকে ফাউল করেছেন বলে দাবি করে টটেনহ্যাম। তবে রেফারি ভিএআর চেক করে স্বাগতিকদের সেই প্রতিবাদ নাকচ করে দেন।
সিটির এই ম্যাচে জয়ের রেকর্ডটি ছিল একটু ব্যতিক্রমী। এর আগে সর্বশেষ প্রিমিয়ার লিগের খেলায় চার ম্যাচে টটেনহ্যামের কাছে হেরেছে পেপ গার্দিওলার দল। এমনকি একটি গোলও করতে পারেনি তারা।
এর আগে ২০১৯ সালের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেও টটেনহ্যামের কাছে হেরেছে সিটি। সেই ক্ষত এখনো সেরে উঠেনি। সে আসরে দুই লেগ মিলিয়ে সমান গোল ছিল দুই দলের। তবে অ্যাওয়ে ম্যাচের গোলে টটেনহ্যাম এগিয়ে থাকার কারণে জয় হয়েছে তাদেরই। যে কারণে এই জয় সিটির জন্য ছিল স্বস্তির।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories