শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের উৎস মিয়ানমারে, সমাধানও সেখানেই: প্রধানমন্ত্রী দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে প্রথমবারের মতো শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক-শেহবাজের প্রথম বৈঠক, সম্পর্ক নিয়ে যে বার্তা দিল পাকিস্তান জলবায়ু সংকট মোকাবেলায় ৪ প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বিরোধী দল পালামেন্টে সুন্দর সুন্দর কথা বলেন বাইরে ৭১ রুপ ধারণ করে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সৌদি আরবের নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট

একজনের কিডনিতে বাঁচল দুই প্রাণ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ৯৪ বার

দেশে দ্বিতীয়বারের মতো ক্যাডাভেরিক ট্রান্সপ্ল্যান্ট পদ্ধতিতে ‘ব্রেন ডেড’ মানুষের কিডনি অন্য মানুষের শরীরে প্রতিস্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে এই অপারেশন সম্পন্ন হয়।
এদিন বিএসএমএমইউ এর আইসিউতে ব্রেন ডেথ হন মো. মাসুম আলম (৩৮) নামে কামরাঙ্গীচরের এক বাসিন্দা। পরে তার অভিভাবকরা ক্যাডাভার হিসেবে তার অঙ্গদানে সম্মতি প্রদান করেন।
পারিবারিক ছবিতে ব্রেন ডেড কিডনিদাতা মো. মাসুম আলম
মো. মাসুমের একটি কিডনি গ্রহণ করেন ঢাকার ৪৯ বছরের মহাখালীর মোসাম্মৎ তাহমিনা ইয়াসীন। অপর কিডনিটি গ্রহণ করেন ভোলার জাকির নামে এক রোগী।
এই ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্টের প্রধান ছিলেন সার্জন অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল। ক্যাডাভেরিকট ট্রান্সপ্লান্টের শুরুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ কেবিন ব্লকের ওটিতে আসেন। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। মো. মাসুমের পরিবারের সদস্য ও গ্রহীতার স্বজনদের সঙ্গে কথা বলেন। দেশবাসীর কাছে মো. মাসুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন তিনি।
প্রসঙ্গত, মো. মাসুম গত চারমাস ধরে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories