শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সেরে উঠছে পরীমণির পুণ্য

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৮৫ বার

হঠাৎ করেই সপরিবারে অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ছেলেকে নিয়ে ভর্তি হয়েছিলেন চিত্রনায়িকা পরীমণি। কয়েক দিন হাসপাতালে থাকার পর তিনি সুস্থ হলেও ছেলের অবস্থা একই থাকে। তাই স্বাভাবিকভাবে দুশ্চিন্তায় পড়ে যান এই অভিনেত্রী। বাধ্য হয়ে ছেলেকে নিয়ে ছুটে দেন কলকাতায়।
সেখান থেকে অভিনেত্রী জানিয়েছেন তার পুণ্য আগের চেয়ে অনেক ভালো আছে। ক্রমেই সেড়ে উঠছে। মঙ্গলবার দুপুরের পর পরীমণি নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে ৩৬ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, ওষুধ খাওয়ানোর ছোট্ট জারে পানি বা ওষুধ রাখা। সেখানে ছোট্ট আঙুল দিয়ে চুবিয়ে নিয়ে আবার সেই আঙুল মুখে নিচ্ছে পরীর পুণ্য
মা পরী সন্তানকে জিজ্ঞেস করছে, চলবে স্যার মায়ের কথা শুনে খলবলিয়ে হেসে উঠছে রাজ্য। মা-ছেলের এই ছোট্ট ভিডিওর ক্যাপশনে পরী লিখেছেন, পুণ্য এখন ভালো আছে, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন।
গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পরীমণি অভিনীত বছরের প্রথম সিনেমা ‘কাগজের বউ’। এটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এতে আরো অভিনয় করেছেন ডি এ তায়েব, মামনুন হাসান ইমন, আবুল হায়াত, দিলারা জামান প্রমুখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories