শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সাইফ আলী খান হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৮৯ বার

বলিউড অভিনেতা সাইফ আলী খান শুটিং করতে গিয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয় ৫৩ বছর বয়সী এই অভিনেতাকে।
ইন্ডিয়া ডটকম জানিয়েছে, সাইফ আলী খান হাঁটু ও কাঁধে আঘাত পেয়েছেন। তেলেগু ভাষার ‘দেবারা’ সিনেমার শুটিং চলাকালে আহত হন সাইফ।
অনেক দিন ধরে কাঁধ ও হাঁটুর ব্যথায় ভুগছেন। সম্ভবত, সাইফের হাঁটুতে অস্ত্রোপচার করা হবে। হাসপাতালে এ অভিনেতার পাশে রয়েছেন তার স্ত্রী কারিনা কাপুর খান।
‘দেবারা’ সিনেমা নির্মাণ করছেন কোরাতলা শিবা। সিনেমাটিতে জুনিয়র এনটিআরের বিপরীতে অভিনয় করছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। এ সিনেমার মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে তার।
সবকিছু ঠিক থাকলে আগামী ৫ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দেবারা’। উল্লেখ্য, এবারই প্রথম নয়, ২০১৭ সালে পরিচালক বিশাল ভরদ্বাজের ‘রঙ্গুন’ সিনেমার শুটিং সেটে আহত হন সাইফ আলী খান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories