বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

ঘর থেকে শিশুর লাশ উদ্ধার, সৎ মা আটক

শিমু আক্তার
  • আপলোডের সময় : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৩৪৪ বার

টঙ্গীতে খালি ঘর থেকে সাদিয়া (৯) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রোববার রাতে স্থানীয় পূর্ব আরিচপুর রূপবানের মার টেক থেকে টঙ্গী পূর্ব থানা পুলিশ নিহত শিশুর লাশ উদ্ধার ও তার সৎমা নাজমা আক্তারকে (২৬) আটক করেছে।
নিহত সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানার পরদাবাদ গ্রামের রবিউল ইসলামের মেয়ে। সে পরিবারের সঙ্গে ওই এলাকার আইন উদ্দিনের বাড়ির ভাড়া বাসায় থেকে মাদ্রাসায় পড়াশোনা করত। তার বাবা রাজমিস্ত্রি এবং সৎমা পোশাক কারখানায় কাজ করতেন।
পুলিশ জানায়, শিশুটির বাবা রবিউল সকালে রাজমিস্ত্রির কাজে ও সৎমা নাজমা আক্তার বেলা দেড়টায় গার্মেন্টসে চাকরি করতে চলে যান। যাওয়ার সময় নাজমা আক্তার প্রতিবেশী লাভলী বেগমকে তার ঘুমন্ত মেয়ে সাদিয়ার দিকে লক্ষ রাখতে বলে যান। বেলা ৩টার দিকে সাদিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। রাত সাড়ে ৮টার দিকে এলাকাবাসীর খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে রাত সাড়ে ৯টার দিকে লাশ উদ্ধার করে।
মেয়েটির বাবা রবিউল ইসলাম জানান, কীভাবে মেয়ের মৃত্যু হয়েছে তা তিনি জানেন না। তবে পুলিশ তার স্ত্রী নাজমাকে জিগ্গাসাবাদের জন্য থানায় নিয়ে গেছেন।
টঙ্গী পূর্ব থানার এসআই মোস্তফা কামাল জানান, মেয়েটির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে মুখ দিয়ে লালা পড়ছিল।
টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, মেয়েটির মৃত্যুর কারণ জানতে তার সৎমা নাজমা আক্তারকে আটক করা হয়েছে। ঘটনাটি হত্যা না অন্য কিছু তা এখনো জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories