শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুক্তির আগেই জুনিয়র এনটিআরের সিনেমার আয় ১৪৪ কোটি টাকা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৭০ বার

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক জুনিয়র এনটিআর। ২০১৬ সালে পরিচালক কোরাতলা শিবা তাকে নিয়ে নির্মাণ করেন ‘জনতা গ্যারেজ’ সিনেমা। অর্ধযুগ পর এ নায়ককে নিয়ে ফের নির্মাণ করছেন ‘দেবারা’ শিরোনামে একটি সিনেমা।
সবকিছু ঠিক থাকলে আগামী ৫ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দেবারা’। কিন্তু মুক্তির আগেই ডিস্ট্রিবিউটর মার্কেটে সিনেমাটির দারুণ চাহিদা লক্ষ্য করা যাচ্ছে। এরই মধ্যে ভারতের একটি রাজ্যের থিয়েট্রিক্যাল রাইটস কিনতে মোটা অঙ্কের অর্থ দিতে চাচ্ছে বিভিন্ন পরিবেশক প্রতিষ্ঠান।
সিয়াসাত ডটকম জানিয়েছে, ‘দেবারা’ সিনেমাটি তেলেগু রাজ্যের (অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা) থিয়েট্রিক্যাল রাইটস ক্রয়ের অনেক প্রস্তাব পেয়েছে। ১০০-১১০ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ১৪৪ কোটি ৮৬ লাখ টাকার বেশি) থিয়েট্রিক্যাল রাইটস কেনার প্রস্তাব পেয়েছেন নির্মাতারা।
তেলেগুর স্বনামধন্য প্রযোজনা ও পরিবেশক কোম্পানি মিথরি মুভি মেকার্স ‘দেবারা’ সিনেমার তেলেগু রাজ্যের থিয়েট্রিক্যাল রাইটস কিনতে অধিক আগ্রহী। এর আগে প্রতিষ্ঠানটি জুনিয়র এনটিআর-এর সঙ্গে ‘জনতা গ্যারেজ’ সিনেমায় কাজ করেছে। মজার ব্যাপার হলো, এ সিনেমাও পরিচালনা করেন কোরাতলা শিবা।
এর আগে বলিউড লাইফ ডটকম জানায়, বিশাল বাজেট নিয়ে নির্মিত হচ্ছে ‘দেবারা’ সিনেমা। সিনেমাটির ভিএফএক্স-এর কাজে ব্যয় হবে ১৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৯৮ কোটি ২৭ লাখ টাকার বেশি)।
নিউজ১৮ জানায়, ‘দেবারা’ সিনেমার ভিএফএক্স-এর জন্য ১৪০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৮৫ কোটি টাকার বেশি) ব্যয় করা হবে। বিশাল বাজেটের ৩৩ শতাংশ এ বাবদ ব্যয় করছেন নির্মাতারা। যদিও এ বিষয়টি নিশ্চিত করেননি নির্মাতা কিংবা প্রযোজক।
দেবারা সিনেমায় জুনিয়র এনটিআরের বিপরীতে অভিনয় করছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। এ সিনেমার মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে তার। তা ছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান।
জুনিয়র এনটিআর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ট্রিপল আর। ২০২২ সালের ২৫ মার্চ মুক্তি পায় এটি। মুক্তির পর দর্শকের ভালোবাসা যেমন কুড়িয়েছে, তেমনি বক্স অফিসও কাঁপিয়েছে এটি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories