বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

গাজীপুরে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় চালকের সহকারী নিহত, ৫ যাত্রী আহত

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৪৪২ বার

গাজীপুরের কালিয়াকৈরে চলন্ত অবস্থায় মালবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে বাসের চালকের সহকারী নিহত ও অন্তত ৫ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের খাড়াজোড়ায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের সহকারীর নাম হাবিবুর রহমান (২৫)। তিনি টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানাধীন বড় পাকিয়া পাহাড়পুর গ্রামের মোঃ শামসুল মিয়া ছোট ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে টাঙ্গাইলের ভূয়াপুর যাওয়ার উদ্দেশ্যে তালুকদার পরিবহনের একটি বাস সকালে যাত্রী নিয়ে ছেড়ে আসে। দুপুর নাগাদ চন্দ্রা মোড় এলাকায় পৌঁছে যাত্রী উঠিয়ে টাঙ্গাইল অভিমুখে যাত্রা করে। পথে উপজেলার খাড়াজোড়া এলাকায় আসলে যাত্রাবাহী বাসটি একই দিকে (টাঙ্গাইল মূখী) চলন্ত একটি মালবাহী ট্রাকের পিছনে স্বজুড়ে ধাক্কা দেয়। এ সময় বাসের সামনের ডান পাশের অংশ দুমড়ে মুচড়ে যায়। ওই অবস্থায় বাসটির চালিয়ে কালিয়াকৈর পৌরসভার কার্যালয়ে সামনে রেখে চালক পালিয়ে যায়। ঘটনাস্থলেই বাসের চালকের সহকারীর মৃত্যু হয়। দুর্ঘটনায় বাসের দুই নারী যাত্রীর পা বাসের ক্ষতিগ্রস্ত অংশে আটকে যায়। পরে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসের ক্ষতিগ্রস্ত অংশ কেটে নারীসহ বাসে ভিতরে আটকে থাকা অন্যান্য যাত্রীদের উদ্ধার করে। এই ঘটনায় আহত যাত্রীদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রায়হান চৌধুরী জানান, বাসের সামনের দিকে বসে থাকা দুজন নারীর পা আটকে যায়। পরে গাড়ির অংশ বিশেষ কেটে তাদের উদ্ধার করা হয়েছে।
নাওজোড় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শাহাদাত হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তালুকদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাড়া জোড়া এলাকায় ট্রাকের পিছনে লাগিয়ে দেয়। বাসের হেল্পার ঘটনাস্থলে নিহত হয়। নিহতের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে । নিহতের পরিবারের সদস্যরা আসলে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ হস্তান্তর করা হবে। বাসের সামনে থাকা ট্রাক সনাক্ত করার চেষ্টা চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories