শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

যে কারণে ক্ষমা চাইলেন নয়নতারা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৭৩ বার

ভারতীয় দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। প্রায় দুই দশকের বেশি সময় ধরে তিনি দক্ষিণী ছবির জগতে অভিনয় করছেন। দক্ষিণের সব থেকে জনপ্রিয় অভিনেত্রী তিনি। ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে বেশ কদিন ধরেই আলোচনায় রয়েছেন তিনি।
তার অভিনীত সিনেমা অন্নপুরাণী দ্য গডেস অব ফুড। যদিও গেল বছরের ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া নিলেশ কৃষ্ণা পরিচালিত এই ছবিটি সমালোচকদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়!
তবে গত ২৯ ডিসেম্বর ছবিটি নেটফ্লিক্সে মুক্তির পর বেশি সংখ্যক দর্শকের কাছে ছড়িয়ে পড়ায় শুরু হয় বিতর্ক! যেই বিতর্কের মুখেই নেটফ্লিক্সে মুক্তির পরও সরিয়ে নেওয়া হয় ছবিটি। বির্তকের মুখে পড়ে ছবির প্রযোজনা সংস্থার পক্ষ থেকে আগেই ক্ষমা চেয়ে নেওয়া হয়েছিল লিখিতভাবে। এবার এই অভিযোগের প্রেক্ষিতে ক্ষমা চেয়ে নিলেন ছবির নাম ভূমিকায় থাকা অভিনেত্রী নয়নতারা।
নয়নতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘‘আমি আমার ছবিতে একটা ইতিবাচক বার্তা দিতে চেয়েছিলাম। কিন্তু হয়তো নিজেদের অজান্তেই ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়ে ফেলেছি। যে ছবি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে মুক্তি পায়, সেই ছবিকে ওটিটি প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া হবে তা ভাবতে পারিনি। আমি কিংবা আমার টিমের কোনও উদ্দেশ্য ছিল না কারও ভাবাবেগে আঘাত করার। এবং এই বিষয়ের গুরুত্ব আমরা বুঝতে পেরেছি। আমি নিজে এক জন ধার্মিক মানুষ, বিভিন্ন মন্দিরে পুজো দিই কোনও ভাবেই ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারব না।
শেষে নয়নতারার সংযোজন, গত দু’দশক ধরে ইন্ডাস্ট্রি কাজ করছি, জীবনের শুরু সময় থেকে সব সময় ইতিবাচক দিক তুলে ধরার চেষ্টা করেছি। এই ছবির ক্ষেত্রেও তেমনটাই উদ্দেশ্য ছিল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories