শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভাঙনের মুখে এষা-ভরতের সংসার!

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৭৬ বার

বলিউড প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র ও হেমা মালিনীর কন্যা এষা। বলিপাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে, ধর্মেন্দ্র-হেমা মালিনীর কন্যা এষা দেওলকে নিয়ে। সংসার ভাঙতে বসেছে তার।
২০১২ সালের জুন মাসে হিরে ব্যবসায়ী ভরত তখতানির সঙ্গে গাঁটছড়া বাঁধেন এষা। ২০১৭ সালে প্রথম সন্তান রাধ্যার জন্ম দেন এষা। তার দুবছর পর দ্বিতীয় সন্তান মীরার জন্ম। সাজানো-গোছানো সংসার ছিল। এবার সেটাই নাকি ভাঙতে বসেছে। শোনা যাচ্ছে এমনটাই। গেল বছর প্রায় সব অনুষ্ঠানে একাই এসেছেন এষা। হেমা মালিনীর জন্মদিন থেকে শুরু করে বলিউডের কোনো বিয়ের অনুষ্ঠান, সব জায়গায় একা এষা। যদিও দেওল পরিবারের সব অনুষ্ঠানে এষাকে দেখা যেত তার স্বামীর সঙ্গে। গত কয়েক মাস ধরেই নাকি তারা আলাদা। শোনা যাচ্ছে, দুই মেয়েকে নিয়ে মায়ের বাড়িতে থাকেন অভিনেত্রী। সম্প্রতি ইরা খানের বিয়ের অনুষ্ঠানে মায়ের সঙ্গে দেখা যায় এষাকে। এমনকি অভিনেত্রীর জন্মদিনেও দেখা মেলেনি তার স্বামীর।
এষার স্বামী নাকি বেঙ্গালুরুতে তাঁর প্রেমিকার সঙ্গে একত্রবাস করছেন। এমন নানা জল্পনা এখন মায়ানগরী জুড়ে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি এষা বা ভরতের কেউই। তবে কি শুধুই জল্পনা, না কি যা রটে তার কিছুটা ঘটে!
এদিকে ধর্মেন্দ্রের প্রথম পক্ষের সন্তান সানি দেওল ও ববি দেওল নিজের পুরানো জায়গা ফিরে পেয়েছেন বলিউডে। দুই ভাইয়ের সাফল্যে খুশি দেওল পরিবার। ঠিক সেই সময় জোর গুঞ্জন ধর্মেন্দ্র-হেমা মালিনীর কন্যা এষা দেওলকে নিয়ে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories