শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন জোভান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৭৫ বার

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা জোভান বিয়ে করেছেন শুক্রবার। সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে অভিনেতা নিজেই এরকম আভাস দিয়েছিলেন। এরপর থেকে বিয়ে নিয়ে মুখে কুলুপ এটেছিলেন এই অভিনেতা।
শুক্রবার নিজের ফেসবুকে দুটি ছবি পোস্ট করে জোভান এ খবর জানান। একটি ছবিতে লেখেন, অ্যান্ড উই বোথ সেইড আলহামদুলিল্লাহ, কবুল।’ ছবিতে দেখা যায়, এক তরুণীর হাত ধরে উঁচু করে ঠোঁটের সঙ্গে আদুরে ভঙ্গিতে ধরে রেখেছেন জোভান। খানিক দূরে ঝাঁপসা হয়ে আছে ওই তরুণীর মুখ।
অন্য ছবিতে ওই তরুণীর কপালে কপাল রেখে হাসতে দেখা যায় তাকে। ছবিগুলো দেখে অনেকে কোনো নাটকের প্রচারণার অংশ ভেবেছিলেন। তবে জোভানের একাধিক ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করে, ছবিগুলো কোনো নাটকের নয়, বাস্তবজীবনে তার নতুন অধ্যায় শুরু করার।
এদিকে ছবি পোস্ট করে বিয়ের খবর দিলেও মুখে কিছু বলছিলেন না জোভান। এবার জানালেন ৩১ জানুয়ারির পর কথা বলবেন তিনি। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেন, সবকিছু নিয়ে ৩১ জানুয়ারির পর কথা বলব। এখনই কিছু বলতে পারছি না।
জানা গেছে, জোভানের স্ত্রীর বাড়ি পুরান ঢাকা। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তিনি। বিয়ের কিছুদিন আগে থেকেই জানাশোনা ছিল দুজনের। তবে বিয়ের আয়োজন পারিবারিকভাবেই করা হয়েছে। এ ছাড়া তার স্ত্রী সম্পর্কে তেমন কিছু জানা যায়নি।
প্রসঙ্গত, ২০১১ সালে শোবিজে পথচলা শুরু জোভানের। গেল ১২ ধরে টানা অভিনয় করে যাচ্ছেন তিনি। ছোট পর্দার পাশাপাশি তিনি অভিনয় করেছেন চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টেও।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories