শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মা হারালেন টলি তারকা সায়নী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৮৬ বার

মা সুদীপা ঘোষকে হারালেন অভিনেত্রী ও যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। রোববার রাতে হঠাৎ করেই শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয় তার। এরপর শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শুরু হয়। এরপর সোমবার বিকেলে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় সুদীপার।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সোমবার বিকেল তিনটার দিকে মৃত্যু হয়েছে অভিনেত্রীর মায়ের। নেত্রীর মায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দলের মুখপাত্র সংসদ সদস্য শান্তনু সেন জানান―গত কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন সুদীপা ঘোষ।
সায়নীর মায়ের শ্বাসনালীতে সংক্রমণ হয়েছিল বলেও জানা গেছে। আর মা দীর্ঘদিন ধরে অসুস্থ থাকলেও এ ব্যাপারে কখনোই জনসমক্ষে কথা বলেননি অভিনেত্রী। মেয়ের জীবনের অন্যতম ইন্সপিরেশন ছিলেন সুদীপা। একাধিকবার বিভিন্ন অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন অভিনেত্রী। ইন্ডাস্ট্রিতে বিভিন্ন সময় সাপোর্ট করেছেন তিনি।
টালি তারকার ক্যারিয়ারে উত্থান-পতন, ক্যারিয়ার সংশ্লিষ্ট টানাপোড়েন, সবকিছুতেই জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে মা সুদীপা। যা সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই স্পষ্ট হয়।
এদিকে সামনেই লোকসভা নির্বাচন। অনেকেই মনে করছেন এবার দলের গুরুত্বপূর্ণ পদে দেখা যাবে সায়নীকে। কিন্তু হঠাৎ মাতৃবিয়োগের ঘটনা তাকে যে নাড়া দিয়ে গেল, সেটা এখন কাটিয়ে উঠতে সময়ের অপেক্ষা।
আসন্ন লোকসভা নির্বাচনের আগে কয়েক জেলায় রাজনৈতিক কর্মসূচি করতে দেখা যাচ্ছে টালি তারকাকে। কখনো পূর্ব বর্ধমান, কখনো মেদিনীপুর, উত্তর ২৪ পরগণা থেকে বীরভূম, এপ্রান্ত থেকে ওপ্রান্ত দাঁপিয়ে বেড়াচ্ছেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories