শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের তথ্যচিত্র ‘নারী পাচার’

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৭৭ বার

সমাজের কিছু কুচক্রী দালাল অতিরিক্ত অর্থের লোভ দেখিয়ে নারীদের বিদেশে পাচার করে তাদের সম্পত্তি বিক্রি করে নিঃস্ব করে দেয়। পরবর্তী তারা সবকিছু হারিয়ে পথের ফকির হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। এ ধরনের কিছু দালাল তাদের স্বার্থ হাসিলের জন্য এ কাজগুলো সমাজে নিয়মিত করে যাচ্ছে। এরা সামাজের শত্রু। এরা সমাজকে কিছু দিতে পারে না। এদেরকে সমাজ ও দেশ থেকে বিতাড়িত করতে হবে এবং যেখানে ধরা পড়ে, তাদেরকে আইনের হাতে তুলে দিতে হবে। আমরা যখনই কর্মসংস্থানের জন্য বিদেশে যেতে চাইব, তখনই সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে যেতে হবে। কর্মসংস্থান ব্যুরো হতে সব তথ্য সঠিক আছে কি না, তা অবশ্যই জেনে বিদেশে যেতে হবে। এ ধরনের সচেতনতামূলক বার্তা নিয়ে সম্প্রতি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্র নির্মাণ করেছে তথ্যচিত্র নারী পাচার। আশরাফুল করিম সৌরভের রচনায় এটি প্রযোজনা করেছেন শেখ শওকত ইকবাল চৌধুরী। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের আউট ডোর সেটে এর দৃশ্যধারণ করা হয়েছে।
এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশারফ ভূঁইয়া পলাশ, বাপ্পি হায়দার, নাসরীন হীরা, সায়েম উদ্দিন, মান্নান হিমেল, সৌরভ পাল, বীনা চৌধুরী, মুক্তা বিশ্বাস, পুষ্পিতা ভট্টাচার্য, জয়শ্রী সরকার পূর্ণিমা। গত ৬ জানুয়ারি থেকে এটি বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের পর্দায় প্রচার করা হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories