শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মৌসুমী হামিদের বিয়ে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৭৪ বার

অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন ছোটপর্দার অভিনেত্রী মৌসুমী হামিদ। অনেকদিন ধরেই তার বিয়ের কথা শোনা যাচ্ছিল। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ছিল, তার উচ্চতা অনুযায়ী পাত্র না পাওয়ায় বিয়ে করছেন না মৌসুমী।
বিয়ে প্রসঙ্গে মৌসুমী হামিদ বা তার বর রানা কেউই মুখ খোলেননি। বুধবার দিবাগত রাতে তাদের একটি গায়ে হলুদের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসে। সেই ছবির সূত্র ধরে কথা হয় মৌসুমীর ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু ও অভিনয়শিল্পীর সঙ্গে। তারা বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও দেশের বেশ কয়েকটি সংবাদমাধ্যমেও তাদেও বিয়ের খবর প্রকাশিত হয়েছে।
জানা যায়, গতকাল বুধবার ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় বাসার ছাদে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিতিতে গায়েহলুদের অনুষ্ঠান সম্পন্ন করেছেন তিনি। আগামীকাল শুক্রবার ১২ জানুয়ারি তাদের বিয়ে বলে জানা গেছে। বিয়ের পরে দেশের বাইরে হানিমুনে যাওয়ার কথা রয়েছে তাদের।
জানা যায়, বেশ কিছুদিন ধরে প্রেম করছিলেন বর আবু সাইয়িদ রানা ও মৌসুমী হামিদ। তবে প্রেমকে বিয়ে অবধি নিতে দুজনই পারিবারিক সম্মতি আদায় করেছেন। ঢাকার ছেলে রানাও বিনোদন মাধ্যমের সঙ্গে জড়িত। তবে তিনি কাজ করেন ক্যামেরার পেছনে। এরই মধ্যে আবু সাইয়িদ রানার লেখা গল্পে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। এর মধ্যে ‘রূপকথা নয়’ ও ‘গুটি’ উল্লেখযোগ্য।
লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে সাতক্ষীরার মেয়ে মৌসুমী হামিদ বিনোদন অঙ্গনে পা রাখেন। তারপর অভিনয় করেছেন নাটক ও চলচ্চিত্রে।
তার ক্যারিয়ারের বয়স এক যুগেরও বেশি। সর্বশেষ গত বছরের ১৮ আগস্ট মুক্তি পেয়েছে মৌসুমী অভিনীত সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’। প্রয়াত ড. ইনামুল হকের গল্পে এটি নির্মাণ করেছেন তার কন্যা অভিনেত্রী ও নির্মাতা হৃদি হক।
এ ছাড়াও মৌসুমী হামিদ অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় দিন গুণছে। সিনেমা দুটি হচ্ছে, সোহেল রানা বয়াতি পরিচালিত ‘নয়া মানুষ’ ও হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিত জীবন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories