শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বাংলাদেশের সিনেমায় শাহরুখ খান!

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ৭৫ বার

বলিউড বাদশা শাখরুখ খান। গেল বছর পাঠান’ ও জওয়ান’ ‘ডানকি’ মত সিনেমা দিয়ে বলিউড কাঁপিয়েছেন এই নায়ক। শুধু বলিউড নয় সারা বিশ্বে সিনেমার অন্যতম রোমান্টিক নায়ক হিসেবে খ্যাতি আছে তার। ক্যারিয়ারে বহু সুপারহিট সিনেমা দিয়ে দর্শকদের মনে রাজা হয়ে আছেন এই নায়ক।
বাংলাদেশেও এই নায়কের ভক্ত কম নয়। তার নতুন সিনেমা মুক্তি পেলেই প্রেক্ষাগৃহ বুকিং করে নেন তার ভক্তরা। নতুন খবর হল এবার বাংলাদেশের সিনেমায় দেখা যেতে পারে ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’ খ্যাত এই নায়ককে!
বাংলাদেশে প্রথম ২০১০ সালে অন্তর শোবিজের আয়োজনে এক লাইভ কনসার্টে অংশ নিতে ঢাকায় এসেছিলেন শাহরুখ খান। সে সময় পুরো বাংলাদেশে বিষয়টি তাক লাগানোর মতো ছিল। মানুষ চিনেছিল অন্তর শোবিজকে। কেননা এই ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটি শাহরুখকে বাংলাদেশে নিয়ে আসে। ২০ বছর চেষ্টার পর শাহরুখকে বাংলাদেশে আনতে সক্ষম হয়েছিলেন অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী।
এইবার অন্তর শোবিজ নির্মাণ করছেন ২১কোটি বাজেটের সিনেমা ‘অপারেশন জ্যাকপট’। ছবিটি যৌথ ভাবে পরিচালনা করছেন নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু ও কলকাতার রাজীব কুমার। ইতোমধ্যে শুরু হয়েছে ছবিটির শুটিং।
শুটিংয়ের ফাঁকে অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী আরটিভিকে বলেন, ‘অপারেশন জ্যাকপট’ বেশ বড় একটি বাজেটের সিনেমা হতে যাচ্ছে। আসলে নতুন ও বড় কিছু করা অন্তর শোবিজের অভ্যাস। আর তাইতো বাংলাদেশে শাহরুখ খানকে আনতে সক্ষম হয়েছিলাম আমরা।
শাহরুখকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আসলে যে যেই সেক্টরে কাজ করেন সবারই ইচ্ছা থাকে নতুন কিছু, বড় কিছু বা আনকমন কিছু করার। সেই জায়গা থেকে আমারও ইচ্ছে আছে ফের বড় কিছু করার। সেই জায়গা থেকে শাহরুখ সহ আরও যারা আর্টিস্ট আছেন তাদের নিয়েও কাজ হতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories