শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভোট দিতে পারবেন না মিশা সওদাগর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১০০ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মিশা সওদাগর থাকতে পারলেন না। রোববার ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা। এই নির্বাচন ঘিরে অন্য সবার মতো বিনোদন জগতের তারকাদের মাঝেও রয়েছে বাড়তি উচ্ছ্বাস। অনেকেই নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। তারকাদের অনেকে ভোট দিতে গ্রামের বাড়ি যাবেন। অনেকে আবার ঢাকার ভোটার।
ঢাকাই সিনেমার দাপুটে খল অভিনেতা মিশা সওদাগর। জনপ্রিয় এই অভিনেতাকে বিভিন্ন সময় নির্বাচনী প্রচারে দেখা গিয়েছে। কিছুদিন আগে ঢাকা ১৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাইনুল হোসেন খান নিখিলের নৌকার প্রচারে তাকে দেখা গিয়েছে। সর্বশেষ তাকে দেখা গিয়েছে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নায়ক ফেরদৌসের প্রচারে।
ঢাকার ছেলে মিশা সওদাগর। তিনি বলেন, আমি ঢাকা-১৮ আসনের ভোটার। এই আসনে সংসদ সদস্য ছিলেন কিংবদন্তি রাজনীতিক সাহারা খাতুন। দেশে থাকলে আমি সব সময় ভোট দিতে যাই। এবার ভোটের তারিখ আগে থেকে জানা ছিল না। যে কারণে টিকেট কেটে রেখেছিলাম। আমি বর্তমানে নিউইয়র্ক আছি। ফলে ভোট দিতে পারব না। মিস করবো। এবার ভোট যুদ্ধটা আমার কাছে উৎসব মনে হয়েছে। দেশে থাকলে অবশ্যই পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে যেতাম। সেটা ভীষণ মিস করবো।
এর আগে ফেরদৌসের পক্ষে প্রচারণায় অংশ নিয়ে মিশা সওদাগর ভোটারদের উদ্দেশে বলেছিলেন, ফেরদৌস আমার ছোট ভাই, আপনারা ওরে ভোট দিয়েন। অনেকেরই অনেক ভালো গুণ আবার খারাপ গুণ থাকে। কিন্তু ফেরদৌসের মধ্যে কোন খারাপ গুণ নেই। ফেরদৌস যে এত বড় একজন নায়ক তারপরেও ২৭ বছরের ক্যারিয়ারে তার কোনো স্ক্যান্ডাল নেই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories