শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শুভ জন্মদিন চম্পা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ৭৭ বার

তিনি তারকা পরিবারের সদস্য। বড় দুই বোন সুচন্দা ও ববিতা বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী। এছাড়া চিত্রনায়ক ওমর সানী তার ভাগ্নে, চিত্রনায়ক রিয়াজ তার চাচাতো ভাই। তবে পরিবারের পরিচয়ে নয়, তিনি উজ্জ্বল তার নিজস্ব অর্জন আর জনপ্রিয়তায়। তিনি গুলশান আরা আক্তার চম্পা। সংক্ষেপে চম্পা নামেই সবার কাছে পরিচিত তিনি।
ঢাকাই সিনেমার‍ অন্যতম জনপ্রিয় ও সফল এই অভিনেত্রীর জন্মদিন । শুভ জন্মদিন অভিনেত্রী চম্পা। ১৯৬৫ সালের ৫ জানুয়ারি তিনি যশোরে জন্মগ্রহণ করেন।
শোবিজ জগতে চম্পার অভিষেক হয় একজন মডেল হিসেবে। এরপর টিভি নাটকে কাজ করেছেন। সেখানে পেয়েছেন সাফল্য। পরবর্তীতে ১৯৮৫ সালে নির্মাতা শিবলী সাদিক পরিচালিত ‘তিন কন্যা’ সিনেমা দিয়ে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন চম্পা।
প্রথম সিনেমা দিয়েই নজর কাড়েন ইন্ডাস্ট্রির। এরপর ধীরে ধীরে দেশজুড়ে জনপ্রিয় হয়ে ওঠেন। কাজ করতে থাকেন একের পর এক সফল সিনেমায়। লম্বা ক্যারিয়ারে চম্পা শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ‘তিন কন্যা’, ‘ভেজা চোখ’, ‘কাসেম মালার প্রেম’, ‘পদ্মা মেঘনা যমুনা’, ‘টপ রংবাজ’, ‘শঙ্খনীল কারাগার’, ‘পদ্মা নদীর মাঝি’, ‘প্রেম দিওয়ানা’, ‘ত্যাগ’, ‘ডিসকো ড্যান্সার’, ‘দেশপ্রেমিক’, ‘অন্য জীবন’, ‘টার্গেট’, ‘খলনায়ক’, ‘লাল দরজা’, ‘চন্দ্রকথা’, ‘শাস্তি’, ‘চন্দ্রগ্রহণ’, ‘মনের মানুষ’ ও ‘ইনস্পেক্টর নটিকে’।
দুর্দান্ত অভিনয়ে চম্পা বরাবরই মুগ্ধ করেছেন সবাইকে। যার ফলে তিনি পেয়েছেন বহু সম্মাননাও। তিনি চলচ্চিত্রে দেশের সর্বোচ্চ সম্মান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন পাঁচবার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories