মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

বছরের শুরুতে হোয়াইট ওয়াশের লজ্জা পেল ভারত নারী দল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ৬৩ বার

বছরের শুরুতেই ১৯০ রানের বিশাল জয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছে অস্ট্রেলিয়ার মেয়েরা। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে গত বছরের শেষ ২টি ওয়ানডে ম্যাচে ভারতের বিপক্ষে জয়ে সিরিজ নিশ্চিত করে নতুন বছরের শুরুতে ভারত নারী দলকে হোয়াইট ওয়াশের লজ্জা দিয়েছে অস্ট্রেলিয়া। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে মঙ্গলবার রাতে ভারতকে রান পাহাড়ে চাপা (৩৩৮/৭) দিয়েছে অস্ট্রেলিয়া নারী দল। প্রথম উইকেট জুটিতে লিচফিল্ড-অ্যালিসা হিলি ১৭৩ বলে ১৮৯ রান যোগ করে ভারতের বিপক্ষে সর্বোচ্চ পার্টনারশিপ করেছেন।
লিচফিল্ড করেছেন ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি। ১২৫ বলে ১৬ চার, ১ ছক্কায় ১১৯ রান করেছেন লিচফিল্ড। অ্যালেসা হিলি ৮৫বলে ৮২ রানে নারী ক্রিকেটে উইকেট কিপার-অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ইনিংস দিয়েছেন উপহার। অস্ট্রেলিয়া নারী দলের ব্যাটিং ঝড়ের মধ্যে শ্রেয়াস পাতিল পেয়েছেন ৩ উইকেট (৩/৫৭)।
৩৩৯ রানের চ্যালেঞ্জের পেছনে শুরুতে ছুটেছে ভারত নারী দল। ব্যাটিং পাওয়ার প্লে-তে ৫৩/২ স্কোরে জোর লড়াইয়ের আভাস দিয়েছিল ভারত নারী দল। তবে জর্জিয়া (৩/২৩), মেগান (২/২৩),অ্যালানা কিং (২/২১), সাদারল্যান্ডের (২/৯) বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট পতনে ভারতের মেয়েরা থামে ১৪৮/১০-এ।
স্মৃতি মান্ধনা ২৯ বলে ২৯., রড্রিগেজ ২৭ বলে ২৫, দিপ্তী শর্মা ৩৯ বলে ২৫ রান করেছেন। ভারত নারী দলের এটি তৃতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে হার।
অস্ট্রেলিয়া নারী : ৩৩৮/৭ (৫০.০ ওভারে)
ভারত নারী : ১৪৮/১০ (৩২.৪ ওভারে)
ফল : অস্ট্রেলিয়া নারী দল ১৯০ রানে জয়ী।
প্লেয়ার অব দ্য ম্যাচ : লিচফিল্ড (অস্ট্রেলিয়া)।
প্লেয়ার অব দ্য সিরিজ : লিচফিল্ড (অস্ট্রেলিয়া)।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories