শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আমার নায়ক প্লট পেয়েছে, আমি খুব খুশি: তানহা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ৭৬ বার

সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দের প্রক্রিয়া শুরু হয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে। সেখানে প্লট পেয়েছেন অভিনেতা আরিফিন শুভ ও প্রযোজক লিটন হায়দার। অভিনেতা আরিফিন শুভকে বরাদ্দ দেওয়া হয়েছে ১০ কাঠার একটি প্লট এবং প্রযোজক লিটন হায়দারকে বরাদ্দ দেওয়া হয়েছে ৩ কাঠার একটি প্লট।
এদিকে আরিফিন শুভর এই প্লট উপহার পাওয়াকে যথার্থ বলে মনে করছেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া। তিনি বলছেন, আমি এটা জানতাম। সে উপহার পাবে সে এটা পাওয়ার যোগ্য এবং আমার নায়কের জন্য আমি খুব খুশি।
তানহা তাসনিয়া ভালো থেকো নামের একটি সিনেমায় আরিফিন শুভর নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন। তাই স্বাভাবিকভাবেই নিজের নায়কের এই প্রাপ্তিতে খুশি নায়িকা।
আরিফিন শুভর প্লট পাওয়ার বিষয়টি দেশের প্রায় সব গণমাধ্যমেই প্রকাশ পেয়েছে। সেসবের সংবাদ লিঙ্ক শেয়ার করে অনেকেই বলছেন, শুভ বঙ্গবন্ধুর বায়োপিকে পারিশ্রমিক নেননি, এটার কারণেই পেয়েছেন প্লট। ১ টাকা পারিশ্রমিকের ফল পেয়েছেন এই চিত্র তারকা। এছাড়াও অনেক আলোচনা সমালোচনা হচ্ছে ফেসবুকজুড়ে।
দেশে বঙ্গবন্ধুর বায়োপিক মুক্তির পর সেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেখেছেন। তিনি শুভর ভূয়সী প্রশংসা করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories