বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ, টঙ্গীর গাজীপুরায় শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুর সেনা প্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী পরিকল্পিত ও বাসযোগ্য গাজীপুর গড়তে চান: গাউক চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম বাবুল রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষ্যে নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গাজীপুরের কোনাবাড়ী মাতৃসদনের ৬৬ কর্মীর বেতন না দিয়ে গুটিয়েছে এনজিও, ভুয়া ভাউচারে অর্থ লোপাটের অভিযোগ নেত্রকোনার মোহনগঞ্জে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গ্রেপ্তার বায়েজিদে নাশকতার ষড়যন্ত্র: মহিউদ্দীন ও শীর্ষ সন্ত্রাসী ‘সোর্স লিটন’সহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা রয়টার্সের প্রতিবেদন১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

মায়ের জন্মদিনে বিলাসবহুল গাড়ি উপহার দিলেন রোনালদো

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৭৭ বার

৩১ ডিসেম্বর ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর মায়ের জন্মদিন। প্রিয় মায়ের ৬৯তম জন্মদিন পালনের জন্য সৌদি আরব থেকে নিজ দেশ পর্তুগালে ছুটে গেছেন সিআরসেভেন। বিশেষ দিনটা রাঙিয়ে তুললেন দারুণভাবে। পৃথিবীতে মায়ের আগমনের দিনে তার হাতে তুলে দিয়েছেন বিলাসবহুল গাড়ির চাবি।
রোববার বিদায়ী বছরের শেষ দিনে ছিল রোনালদোর মা মারিয়া দোলোরেস অ্যাভেইরোর ৬৯তম জন্মদিন। আর নিজের মায়ের স্পেশাল মুহূর্তকে রাঙিয়ে তুলতে বিলাসবহুল পোরশে গাড়ি উপহার দিলেন আল নাসর তারকা।
মায়ের জন্মদিনকে রাঙিয়ে তুলতে সৌদি আরব থেকে নিজ দেশে পাড়ি জমান ফুটবল মহাতারকা। ছেলের কাছ থেকে এমন উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ৬৯ বছর বয়সী মারিয়া দোলোরেস অ্যাভেইরো। মায়ের জন্মদিনের বিশেষ এই মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেন রোনালদোর বোন কাতিয়া অ্যাভেইরো।
টুইটারে দেওয়া এক পোস্টে ভাই রোনালদোর প্রশংসাও করেন কাতিয়া। তিনি লিখেন, তিনি (মা) ভীষণ খুশি। এটি এ কারণে, তার ছেলে তাকে মনে রেখেছে দামি উপহারের কারণে নয়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় লিভারপুল। ২২ মিনিটে পেনাল্টি মিসের পর ৪৯ মিনিটে গোল করেন মিশরীয় ফরোয়ার্ড সালাহ। মাত্র পাঁচ মিনিটের মধ্যে সমতায় ফেরে নিউক্যাসল। ইংলিশ ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডনের পাসে অ্যালিসন বেকারকে পরাস্ত করেন সুইডিশ ফরোয়ার্ড ইসাক। ৭৪ মিনিটে অলরেডদের ২-১ ব্যবধানে এগিয়ে দেন ইংলিশ মিডফিল্ডার কার্টিস জোন্স। এর চার মিনিট পর আবারও গোলের দেখা পায় স্বাগতিকরা। ডাচ ফরোয়োর্ড কোডি গাকপো লিভারপুলকে ৩-১ গোলের লিড এনে দেন।
ম্যাচের ৮১তম মিনিটে ব্যবধান ৩-২ করেন ডাচ ডিফেন্ডার সভেন বোটম্যান। কর্নার থেকে উড়ে আসা বল সবার ওপরে লাফিয়ে হেডে জালে পাঠান ম্যাগপাই ডিফেন্ডার। তবে ৮৬ মিনিটে আর ভুল করেননি লিভারপুল তারকা সালাহ। এবার পেনাল্টি থেকে গোল করে অলরেডদের ৪-২ গোলের জয় নিশ্চিত করেন মিশরীয় ফরোয়ার্ড।
এ জয়ে ২০ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষেই রইলো লিভারপুল। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাস্টন ভিলা। এক ম্যাচ কম খেলে ৪০ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি। ২০ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে নবম স্থানে নিউক্যাসল ইউনাইটেড।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories